admin
১৫ আগস্ট ২০২৫, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৪ জন

বোয়ালমারীতে আড়ায় ঝুলিয়ে পিটুনি ১২জনকে আসামি করে থানায় মামলা গ্রেপ্তার – ৩

ফটোকার্ড ডাউনলোড করুন
222

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা আকিজ জুটমিল এলাকায় চোর সন্দেহে একজনকে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে অমানবিকভাবে পিটিয়েছে এলাকাবাসী। গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতে মারপিটের এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে ঝুলিয়ে পিটানোর ভিডিও করে। ভাইরাল হওয়ার জন্য ধারণকৃত ভিডিও ফেসবুকে ছেড়ে দেন। লোকসমাজে প্রকাশ পেলে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়।

আড়ায় ঝুলিয়ে পিটুনির ঘটনায় শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় থানায় মামলা হয়। মামলা বোয়ালমারী থানা ইনচার্জ মাহমুদুল হাসান মামলাটি আমলে নিয়ে অফিসারদের দিয়ে অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের শুক্রবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, চোর সন্দেহে যাকে পিটুনি দেওয়া হয়েছে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের সালাম সিকদারের ছেলে আহাদ সিকদার (৩০)। আহাদ সিকদার শুক্রবার নিজে বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা করেন। মামলা নং ২১। মামলায় ডোবরা গ্রামের আলতাফ শেখের ছেলে সাদ্দাম শেখকে (৩০) প্রধান করে ১২ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞত আরও ১০-১২ জনকে মামলায় আসামি করা হয়েছে। উপজেলা যুবদলের সদস্য কালাম শেখের নামও আসামি তালিকায় রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। থানা পুলিশ আসামি সাদ্দাম শেখ (৩০), সুৃরুজ শেখ (২১) ও ইসমাইল শেখকে (২১) গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শিমুল মোল্যা বলেন, আসামি সাদ্দাম আর সুরুজ দুই ভাইকে ডোবরা গ্রামের বাড়ি থেকে আর ইসমাইল শেখ আলফাডাঙ্গা উপজেলার যুগিবরাট গ্রামের ওসমান শেখের ছেলে। তাকে ডুবরা মিলগেট থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, আহাদ সিকদার থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দিলে আমরা মামলা নথিভুক্ত করি। সে একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে একটি মামলার তথ্য জানা গেছে। আরও মামলা আছে কিনা, তা খোঁজা হচ্ছে। তবে সে চোর হোক আর যাই হোক তাকে তো অমানবিকভাবে পিটানো যাবেনা। তার জন্য আইন-আদালত আছে। তাকে আগে যখন থানায় নেওয়া হয়েছিল, তখন সে মারপিট করার কথা বলেনি। তখন বললে আমরা আগেই মামলা করার ব্যবস্থা করতাম। ৩ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে চালান করা হয়েছে। সাদ্দাম শেখ হকিস্টিক দিয়ে নিজেই পিটাচ্ছিল এ ভিডিও ভাইরাল এটাই বাস্তব প্রমাণ মিলে সে এর মূল নায়ক। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

১০

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১১

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১২

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১৩

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৪

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৫

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৭

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৮

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৯

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

২০