ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo গ্যাস সংকটসহ ১০ দফা দাবিতে পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি Logo বর্ণাঢ্য আয়োজনে “বাংলার জনপদ” এর দ্বিতীয় বর্ষে পদার্পণ উদযাপন Logo Logo সিরাজগঞ্জের বেলকুচিতে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু Logo গাছে বেঁধে শিক্ষককে নির্যাতনের অভিযোগ, থানায় এজাহার Logo বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক-৩ Logo গাইবান্ধায় বৃষ্টিকে উপেক্ষা করে যথাযোগ্য মর্যাদায় পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo মনপুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত Logo “জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার” – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ Logo চার বিয়ের দাবির মধ্যেই আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক, থানায় সোপর্দ

বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক-৩

মোঃ তুহিন ফরাজী বোরহানউদ্দিন, প্রতিনিধি
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৬

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা এলাকায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (পরিচয় গোপন রাখা হলো) স্কুলের টিফিন বিরতির সময় ফুসলিয়ে কলাবাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচ কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।এ ঘটনায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় পদ্মামনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার ভাই মো. রুবেল বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মামলাটি দায়ের করেন।

এজাহারে অভিযোগ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৬ জুলাই দুপুরে স্কুলের টিফিন বিরতির সময় বাড়িতে খাবার খেতে যাওয়ার পথে অভিযুক্ত জিহাদ জরুরি কথা বলার কথা বলে তাকে কৌশলে পাশের একটি কলাবাগানে নিয়ে যায়।

অভিযোগ অনুযায়ী, সেখানে আগে থেকেই আরও চার কিশোর অবস্থান করছিল। ভুক্তভোগী পরিস্থিতি বুঝে চিৎকার করার চেষ্টা করলে জোরপূর্বক ধর্ষণ করে। একজন তার মুখ চেপে ধরে চারজনও পালাক্রমে তাকে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে অভিযুক্তদের একজন মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেছে বলেও অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা জানায় ভুক্তভোগী। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়ের করা হয়।

মামলায় অভিযুক্ত করা হয়েছে রাহাত (১৭), জিহাদ (১৭), রহিম (১৭), জিসান (১৬) ও ইমন (১৭)-কে। তারা সবাই বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা এলাকার বাসিন্দা।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে রাহাত, জিসান ও ইমনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়। অপর দুই অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যেহেতু অভিযুক্তরা সবাই অপ্রাপ্তবয়স্ক, তাই তাদের বিরুদ্ধে প্রচলিত শিশু আইন অনুযায়ী বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

    বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক-৩

    আপডেট সময় : ০৮:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬