গোলাম মাহামুদ শাওন, বোরহানউদ্দিন প্রতিনিধি:
২৩ অক্টোবর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫১ জন

বোরহানউদ্দিনে শিবির সভাপতির ওপর হামলা, অচেতন অবস্থায় উদ্ধার

ফটোকার্ড ডাউনলোড করুন
359
বোরহানউদ্দিনে শিবির সভাপতির ওপর হামলা, অচেতন অবস্থায় উদ্ধার

ভোলার বোরহানউদ্দিন উপজেলা পূর্ব শাখার শিবির সভাপতি মো. রোমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। দীর্ঘ সময় অচেতন থাকার পর পথচারীদের চেষ্টায় স্থানীয় বোরহানগঞ্জ বাজারে গিয়ে দলীয় নেতাকর্মীদের খবর দিলে তারা তাকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করান। পরে তার শারীরিক অবস্থায় অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে পেরণ করেন।

বুধবার বিকালে ভোলা- চরফ্যাশন মহাসড়কের ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট ও লালদিঘীর পাড় মধ্যবর্তী স্থানে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তার দলীয় নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে কে বা কারা তার উপর হামলা করেছে সে বলতে পারেননি। শিবির সভাপতি রোমান বোরহানউদ্দিন পৌরসভার ৭নং ওয়ার্ডের মো. সোহাগের পুত্র

আহত রোমান জানান, গত কয়েক দিন আগে অপরিচিত একটি নাম্বার থেকে তাকে ফোন দিয়ে শিবিরের সদস্য হওয়ার জন্য বলেন। এরই ধারাবাহিকতায় বুধবার বিকালে তাকে ফোন দিয়ে ভোলা পলিটেকনিকের কাছে আসতে বলেন হামলাকারীরা।

রোমান ঘটনাস্থলে পৌঁছলে তিনজন অপরিচিত যুবক হকিস্টিক ও লাঠি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরে পথচারীদের সহায়তায় স্থানীয় বোরহানগঞ্জ বাজারে পৌঁছান। তবে তিনি হামলাকারী কাউকে চিনতে পারেননি।

বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মাকসুদুর রহমান ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এটি একটি পরিকল্পিত হামলা । তারা স্থানীয় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বোরহানউদ্দিন থানার ওসি ছিদ্দিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে থানার পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীর বক্তব্য নেওয়া হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন পৌরসভার প্রধান সড়কগুলো যেন ময়লা ভাগাড় ! দুর্গন্ধ ও দুর্ভোগে ব্যবসায়ী এবং পথচারীরা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

কে কোন মন্ত্রণালয় পেলেন

মেজর হাফিজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে ৩ দিনব্যাপী শিব চতুর্দশী মেলা আজ থেকে শুরু

নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির

ঘরের মালামাল লুট করে তিন সন্তানের জননীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগ

১০

বিশৃঙ্খলা করায় ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

১১

জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

১২

চলছে ভোট গণনা

১৩

বরগুনা-২ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, বামনায় উৎসবমুখর পরিবেশ

১৪

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১৫

স্ব-মিলে অভিযান: যুবদল সভাপতির মিল থেকে সরকারি গাছ জব্দ, তদন্তে বন বিভাগ

১৬

ঢাকার ১৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : বিভাগীয় কমিশনার

১৭

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই: মাহদী আমিন

১৮

নির্বাচন ও গণভোট ঘিরে রংপুর বিভাগে র‍্যাব-১৩’র নিরাপত্তা প্রস্তুতি

১৯

লংগদু পশ্চিম বাইট্টা পাড়ায় ওয়ামী’র নবনির্মিত মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন

২০