admin
১২ অক্টোবর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৬ জন

ব্যাটিং ব্যর্থতায় আফগানদের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

ফটোকার্ড ডাউনলোড করুন
608

টি-টোয়েন্টি সিরিজে দাপুটে হোয়াইটওয়াশের পর ওয়ানডে সিরিজে ঠিক উল্টো চিত্র। এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের কাছে ৮১ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখ থুবড়ে পড়েছে টাইগারদের ব্যাটিং।

১৯০ রানের তুলনামূলক সহজ লক্ষ্যও পেরোতে পারেনি বাংলাদেশ। মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় পুরো দল। আফগানদের হয়ে রশিদ খান ৫ উইকেট নিয়ে ঢেকে দেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। তার সঙ্গে আজমতউল্লাহ ওমরজাই নেন ৩টি ও নাঙ্গেলিয়া খারোতে ১টি উইকেট।

লক্ষ্য তাড়ায় নামা বাংলাদেশের শুরুটা হয় ভয়াবহ। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার তানজিদ হাসান তামিম ফেরেন মাত্র ১ রান করে। দ্রুত ফেরেন শান্তও, রান আউটে কাটা পড়েন ৭ রানে। এরপর সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়লেও (২৩ বলে ২২) ওমরজাইয়ের শিকার হন তিনিও।

মাঝের সারিতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৭ বলে ৪), জাকের আলী (৪৩ বলে ১৮) এবং সোহান (২০ বলে ১৫) কেউই দলের হাল ধরতে পারেননি। এক পর্যায়ে ৯৮ থেকে ১০০ রানের মধ্যেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।

শেষদিকে রিশাদ, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব একে একে ফিরলে ৩৩.৪ ওভারে ১০৯ রানে থেমে যায় টাইগারদের ইনিংস।

আফগানদের হয়ে মূল তাণ্ডব চালান রশিদ খান। নিজের স্পিন জাদুতে ফিরিয়ে দেন ৫ ব্যাটারকে। তার দারুণ বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশের ব্যাটসম্যানরা।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তানের শুরুটাও ছিল নড়বড়ে। ১৮ রানে প্রথম উইকেট হারায় তারা, গুরবাজ ফেরেন ১১ বলে ১১ রান করে। এরপর একে একে সেদিকুল্লাহ, শহীদি, ওমরজাই, নবি ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন ইব্রাহিম জাদরান।

১৪০ বল মোকাবেলা করে ৯৫ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি, ইনিংসে ছিল মাত্র ৩টি চার ও ১টি ছক্কা। তার সঙ্গে গাজানফার যোগ করেন কার্যকর ২২ রান। ইনজুরির পর ফের মাঠে নামলেও রহমত শাহ ব্যাটিং চালিয়ে যেতে পারেননি।

ফলে ৪৪.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানে থামে আফগানিস্তানের ইনিংস।

মেহেদী হাসান মিরাজ ছিলেন সফলতম, ৩ উইকেট নেন তিনি। তানজিম সাকিব ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট, একটি পান তানভীর ইসলাম।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ ‎ ‎মানববন্ধন ও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ কলোনীবাসীর

চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা, ইরানকে ট্রাম্প

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

১০

দক্ষিণ আইচা বাজারে শৃঙ্খলার অভাব ভোগান্তিতে সাধারণ মানুষ

১১

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

১২

ভোলার চরফ্যাশনে গণধর্ষণের শিকার ২ শন্তানের জননী

১৩

মনপুরায় মেঘনা নদীতে ভাসমান বোট উদ্ধার, ১২ যাত্রীকে নিরাপদে তীরে আনলো কোস্ট গার্ড

১৪

লালমোহন প্রেসক্লাবে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

১৫

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৬

সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম

১৭

বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

১৮

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

১৯

শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস

২০