admin
৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৯ জন

ভোলায় একই দিনে ইমাম খুন, ভাসমান মরদেহ উদ্ধার, দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ফটোকার্ড ডাউনলোড করুন
302

ভোলা জেলা সদর ও তজুমদ্দিন উপজেলায় একই দিনে একাধিক মর্মান্তিক মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশ একাধিক লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। এসব ঘটনায় জনমনে আতংক দেখা দিয়েছে।

থানা ও হাসপাতাল সুত্র জানায়, শনিবার (৬ সেপ্টেম্বর)  রাত সাড়ে ৯টার দিকে ভোলা জেলা ইসলামি ঐক্য আন্দোলন সেক্রেটারি, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ও সদর উপজেলা মসজিদের ইমাম মাওলানা আমিনুল হক নোমানী নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাঁর বসতঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। হত্যাকারীদের শাস্তির দাবীতে শহরে মিছিল বের হয়।

শনিবার বিকেলে তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন চর লাদেন সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করে নৌ পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাজীকান্দি গ্রামে ফজলু ও রেহানা দম্পতির ৮ বছর বয়সী কন্যা মনিফা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। সে সময় মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খোঁজাখুঁজির পর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই দিন দুপুরে সোনাপুর ইউনিয়নের চর লাদেন এলাকার কৃষক আঃ মান্নানের ৫ বছর বয়সী কন্যা মুনতাহা মাঠ থেকে একা বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর তাকে পথের পাশে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে। স্প্রীটবোট যোগে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মুনতাহাকেও মৃত ঘোষণা করেন।

চলতি সপ্তাহে ভোলা সদরে ছাত্র লীগ নেতাকে কুপিয়ে হত্যা, লালমোহনে চোরকে চিনে ফেলায় বৃদ্ধাকে হত্যা, ভাসমান লাশ উদ্ধার ও মাওঃ নোমানীকে হত্যাসহ ভোলা জেলায় কয়েকটি আলোচিত মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে ভীতিকর পরিস্থিতি।

ভোলা সদর থানার অফিসার ইনচার্জ জনাব হাসনাইন পারভেজ সাংবাদিকদের জানান , ভোলা সদরে আরিফ ও নোমানি হত্যাকান্ডের বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

১০

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১১

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১২

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১৩

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৪

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৫

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৭

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৮

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৯

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

২০