ভোলায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক :
স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ এ প্রতিপাদ্য নিয়ে ভোলায় আজ জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ মাকসুদুর রহমান,প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা। আরো বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন।
এ সময় বক্তারা বলেন, সঠিক, সময়োপযোগী ও মানসম্পন্ন পরিসংখ্যান প্রস্তুত করে পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক সরবরাহকৃত বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে ভ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবিক্ষণ করা হয়।
পরে দিবসটি উপলক্ষে আয়োজিত অনলাইন ও অফলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৬ জন কে পুরস্কার প্রদান করা হয়।


















