নিজস্ব প্রতিবেদক
২২ অগাস্ট ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫৭ জন

ভোলায় দায়িত্ব পালনকালে সময় টিভির সাংবাদিক ও ক্যামেরাপার্সনের ওপর হামলা

২৮৫

ভোলা জেলার দৌলতখান উপজেলায় সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার মো. নাসির উদ্দিন লিটন (৪৯) এবং ক্যামেরাপার্সন উৎপল দেবনাথের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দৌলতখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নং ৯৫১, তারিখ ২২ আগস্ট ২০২৫ ইং।
জানা গেছে, শুক্রবার (২২ আগস্ট) দুপুরের দিকে দৌলতখান থানাধীন ভবানীপুর এলাকায় হাবু চেয়ারম্যানের বরফ মিলের পাশে সরকার কর্তৃক জেলেদের সহায়তার গরু বিতরণের খবর সংগ্রহের জন্য সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাপার্সন উৎপল দেবনাথ ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছামাত্র স্থানীয় কাজী রাসেল (৪০), নিজাম কাজী (৬০), কাজী রাকিব (২৫) এবং রিয়াজসহ (২৫) কয়েকজন সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন এবং কেন ক্যামেরা নিয়ে সেখানে সংবাদ সংগ্রহ করতে এসেছেন তা নিয়ে প্রশ্ন তোলেন।
পরিস্থিতি উত্তপ্ত হলে তারা সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও উৎপল দেবনাথকে এলোপাথাড়ি ইটপাটকেল মারাসহ ও গায়ে হাত তোলেন। যার ফলে তাদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়। হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।
সাংবাদিক নাসির উদ্দিন লিটন বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দৌলতখান থানায় হাজির হয়ে ঘটনাটি সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করেন।
গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের হামলার ঘটনায় লালমোহন উপজেলা জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এতে কঠোর শান্তি প্রদানের দাবি জানানো হয়।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা,ভাংচুর সড়ক অবরোধ

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

১০

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১১

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১২

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১৩

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৪

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৫

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১৬

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১৭

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১৮

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৯

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

২০