লোকমান খাঁন, মনপুরা উপজেলা প্রতিনিধি:
৮ নভেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২১ জন

ভোলার মনপুরায় ধানের শীষ প্রতিকের প্রার্থীকে গণসংবর্ধনা

৮৬২

ভোলার ৪ চরফ্যাশন মনপুরার ধানের শীষের মনোনিত প্রার্থী জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কে গণসংবর্ধনা প্রদান।

আজ ৮ (নভেম্বর) রোজ শনিবার বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন মনপুরায় সকাল ১১.৩০ ঘটিকায় রাজনৈতিক সফরে আসেন , নুর ইসলাম নয়নের সফর কে কেন্দ্র করে মনপুরা উপজেলা বিএনপি ও মনপুরা বাসীর পক্ষ থেকে এক গণ সংবর্ধনার আয়োজন করা হয়। মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ব্যানার পেস্টুন হাতে নিয়ে স্লোগান দিতে দিতে উক্ত সমাবেশ স্থনে হাজির হন।

মনপুরা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ডাক্তার কামাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

উক্ত গণ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন মনপুরার ধানের শীষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। আরো উপস্থিত ছিলেন নুর ইসলাম নয়ন এর সফর সঙ্গী ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ,
উপস্থিত ছিলেন এছাড়াও মনপুরা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, মনপুরা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, ও মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, মনপুরা উপজেলা বিএনপির সহ- সভাপতি সিরাজ পলোয়ান, মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন মাতাব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি, মনপুরা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সালাউদ্দিন আহম্মেদ প্রিন্স,মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম,ছাত্রদল আহ্বায়ক একরাম কবির, সাবেক ছাত্রদল সভাপতি শাহজালাল আলামিন, মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুদ্দিন তুহিন, সদস্য সচিব হোসেন হাওলাদার, এছাড়াও ছাত্রদল,কৃষক দল, শ্রমিক দল, মৎস্য দল, সহ মনপুরা বি এনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন বলেন আল্লাহ যদি আমাকে চরফ্যশন ও মনপুরার মানুষের খেদমত করার সুযোগ দেয় তাহলে আমি চরফ্যাশন ও মনপুরা কে আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরিত করব, জনসাধারণের কাছে তিনি ধানের শীষ প্রতীকের ভোট চান এবং তার দলের নেতাকর্মীদের কে সুশৃংখল এবং ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ করেন। নুরুল ইসলাম নয়ন বলেন আল্লাহ যদি আমাকে সংসদে কবুল করে তাহলে মনপুরার প্রধান সড়ক কে দুই লেনের সড়কে উন্নতি করব, তিনি আরো বলেন মনপুরায় কোন প্রকার ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজ ঘটতে দেওয়া হবে না। তিনি মনপুরার মৎস্য, কৃষি, এবং শিক্ষা খাত সহ সকল সেক্টরেই উন্নয়ন করার আশ্বস্ত করেন। তিনি তার বক্তব্যে আরো বলেন যারা বিএনপি’র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করবে আমি তাদেরকে প্রতিহত করব এবং আমি তাদের কে কখনো বিএনপি’র রাজনীতি করতে দিব না।

তিনি শ্লোগানে বলেন, ভোট দেব ধানের শীষে দেশ গড়বো মিলেমিশে, তিনি নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন পর্যন্ত যার যার আঙ্গিকে পাড়া মহল্লায় ধানের শীষ প্রতীকের ভোট চাওয়ার জন্য মা বোনদের কাছে যাবেন এবং খালেদা জিয়া তারেক রহমান ও আমার সালাম জানিয়ে দিবেন। তিনি বলেন আমি আপনাদের সন্তান আমি চরফ্যাশনের সন্তান আমার বাবা-মায়ের কবর চরফ্যশনের মাটিতে। আমার আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব সবাই চরফ্যাশন মনপুরার,আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের পাশে থাকতে চাই।
নানামুখী বক্তব্যর মধ্য দিয়ে উক্ত গণসংবর্ধনা শেষ হয়।

এর পর তিনি দুপুর ২ ঘটিকার সময় মধ্যাহ্নভোজ শেষে করে বিকাল ৪ ঘটিকার সময় মনপুরা ল্যান্ডিং স্টেশন থেকে স্পিড বোর্ডে চরফ্যাশন এর উদ্দেশ্যে যাএা করে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B7/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ

নাটোরের সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ফয়সাল আহমদ

অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

কামড়ের পর মৃত সাপ নিয়েই হাসপাতালে, দেখে দ্রুত এন্টিভেনাম দিলেন চিকিৎসক

১০ দিন ধরে নিখোজ স্কুলছাত্রী

দিনাজপুর সীমান্তে নারীসহ ৪ বাংলাদেশিকে শূন্যরেখায় আটকে দিল বিজিবি, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

মাদারীপুর সদর থানা থেকে পালানো আসামি ২৪ ঘন্টার ভিতরে কেরানীগঞ্জে থেকে গ্রেফতার

১০

কুষ্টিয়া সীমান্তে বিজিবির জোড়া অভিযান: ৯ লাখ ১৮ হাজার টাকার মাদক জব্দ

১১

ভুয়া কমিটি, জাল স্বাক্ষরে নিয়োগ বাণিজ্য! মণিরামপুরে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

১২

গণঅভ্যুত্থানে চাকরি হারিয়ে কৃষিতে নতুন স্বপ্ন, টানা বৃষ্টিতে মাটিতে মিশল সেই স্বপ্ন

১৩

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

১৪

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

১৫

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

১৬

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৭

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

১৮

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

১৯

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

২০