ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি শ্লীলতাহানি,গ্রেপ্তার ৩ Logo ভোলা জেলা ঐক্য ফোরামের নবনির্বাচিত কমিটি ঘোষণা, মানবসেবার অঙ্গীকার Logo বিএনপিকে ফ্যাসিবাদি পথ থেকে ফিরে আসার আহবান Logo আদালত প্রাঙ্গণে নারীকে মারধর, কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ Logo লালমোহন উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা Logo যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল Logo গাজীপুরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আকাশ কালিয়াকৈর থানার হাবিবপুর থেকে গ্রেফতার Logo জুলাই গণহত্যার বিচারের দাবিতে বায়তুল মোকাররমে খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল Logo লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সহযোগী পলাতক Logo খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভোলা জেলা ঐক্য ফোরামের নবনির্বাচিত কমিটি ঘোষণা, মানবসেবার অঙ্গীকার

মোঃ ফরিদুল ইসলাম, ভোলা।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০৬

ভোলা জেলা ঐক্য ফোরামের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং প্রায় ১৬০ জন সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় নতুন কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ভোলা একটি দ্বীপ জেলা। এ জেলার অসহায়, সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের কল্যাণে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কাজ করাই সংগঠনের মূল লক্ষ্য। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে মানবসেবা, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে উন্নত ও মানবিক ভোলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নবগঠিত কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব ত্বকী খান, প্রতিষ্ঠাতা পরিচালক জনাব ওবায়দুল হাসান ইমরান, সিনিয়র ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা জনাব মোঃ জাকির হোসেন সোহেল, মহাসচিব অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন (সুপ্রিম কোর্ট) এবং যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এটিএন নিউজের ভোলা জেলা প্রতিনিধি মোঃ ফরিদুল ইসলাম।
এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা মোঃ আল-আমীন, এবিএম ইব্রাহিম খলিল (অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট) এবং অ্যাডভোকেট নজরুল ইসলাম অনু। মহিলা বিষয়ক সম্পাদিকা সিমা, ভাইস চেয়ারম্যান আফজাল হোসেন (ডিবিসি নিউজ) ও রজিবুল ইসলাম অনু, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, মুখপাত্র শরীফুল ইসলাম রিজভী, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল রহিম, অর্থ বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা মোঃ ইব্রাহিম এবং সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নোমান সিকদারসহ প্রায় ১৬০ জন সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভোলা জেলা ঐক্য ফোরাম একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক মানবসেবামূলক সংগঠন। সকল ধর্ম, পেশা ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা এবং মানবকল্যাণে কাজ করাই সংগঠনের প্রধান উদ্দেশ্য।
তারা আরও জানান, বর্তমানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে ভোলা জেলার প্রতিটি এলাকায় মানবসেবামূলক কার্যক্রম বিস্তারের লক্ষ্যে সংগঠনটি কাজ করবে।
সভায় নেতৃবৃন্দ ভোলাবাসীর দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন এবং মানবিক সমাজ গঠনে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

    ভোলা জেলা ঐক্য ফোরামের নবনির্বাচিত কমিটি ঘোষণা, মানবসেবার অঙ্গীকার

    আপডেট সময় : ০৯:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬