ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ

তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫৩৯

ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে এক মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতির মাধ্যমে সরকারি বেতন-ভাতা উত্তোলন নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিয়োগ প্রক্রিয়া তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, মোঃ ভেলা ওমরিয়া দাখিল মাদ্রাসায় ১৩/০৩/১৯৯৪ তারিখে মোঃ মহিউদ্দিন জুনিয়র শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। যার ইনডেক্স নং ৩৬৪৭৭৬, ব্যাংক হিসাব নং ৪৬০৬, এবং পরবর্তীতে তার মৃত্যু হলে পদটি শূন্য হয়।
এরপর তজুমদ্দিন ডিগ্রি কলেজ অফিস সহকারী মোঃ মহিউদ্দিন পিতা আছমত আলী মহাজন, যার ইনডেক্স নং ৬০২৭৮২, ব্যাংক হিসাব নং ৪৫৭৭, গত ০৭/০৯/২০০৬ তারিখে বিধি বহির্ভূত ভাবে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। তিনি বর্তমানে তজুমদ্দিন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

অভিযোগে আরও বলা হয়, ২০০৫ সালে শিক্ষক নিবন্ধন চালু হওয়ার পর তথ্য গোপন করে ২০০৬ সালে নিয়োগ প্রক্রিয়ায় বিধিবহির্ভূতভাবে পূর্বের ইনডেক্স ব্যবহার এবং মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট ব্যবহার করে সরকারি অর্থ উত্তোলনের মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহণ করছেন শিক্ষক মহিউদ্দিন। যাহা সম্পূর্ণ জাল-জালিয়াতি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সহকারী শিক্ষক মোঃ মহিউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, হিসাব নাম্বার (৪৬০৬) এক হলেও ওই একাউন্ট থেকে বেতন তোলা হয়নি। নিয়োগ কালে কোন রকম তথ্য গোপন করা হয়নি।

তবে ২০২৬ সালের জুন মাসের এমপিও কপিতে মৃত মহিউদ্দিনের হিসাব নাম্বার ৪৬০৬ থেকে বেতন-ভাতা উত্তোলনের প্রমান পাওয়া যায়।

এবিষয়ে মোঃ ভেলা ওমরিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওঃ নুরুজ্জামান বলেন, আমি নিয়োগ পাওয়ার পর বিষয়টি অবগত হয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কারন শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত শিক্ষক বা পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়া হলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে জটিলতা থাকায় লিখিত আবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

তজুমদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন প্রেরন করা হবে।

এদিকে, অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:০৪:১৬ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৪৪৩ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক

আপডেট সময় : ০৮:০৪:১৬ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬