স্টাফ রিপোর্টারঃ
১৩ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৯ জন

ভোলা জেলা পুলিশের অক্টোবর মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত

২৭৩

ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৫ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহীম।

ভার্চুয়ালি সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম।

এসময় সদ্য লালমোহন সার্কেলে যোগদান করা অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষকে জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগত জানানো হয়।

সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যরা তাদের সমস্যা ও প্রস্তাব উপস্থাপন করেন।
পুলিশ সুপার মহোদয় তাদের বক্তব্য মনোযোগসহকারে শ্রবণ করে বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন।

তিনি পুলিশ সদস্যদের সাহসিকতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ মোটরযান জরিমানাকারী অফিসারদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার ভোলা।

এছাড়া, পুলিশ লাইন্সে কর্মরত আরআই কাজী আনসার আলীকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি উপলক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মোঃ মেহেদী হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AC/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‎গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’

যশোরের চৌগাছায় ইউএনওর বিরুদ্ধে সাংবাদিক কে হুমকি দেয়ার অভিযোগ

লালমোহনে ১৫০ পিস ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

১০

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী মীর হেলাল।বাঘাইছড়িতে ত্রাণ বিতরণ ঋণের কিস্তি ১ মাস স্থগিতের ঘোষণা

১১

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার

১২

কমছে পানি ভেসে উঠছে ক্ষত

১৩

রাজবাড়ীর মহাসড়কে অপরাধ কমেছে, দাবি হাইওয়ে পুলিশের

১৪

দিনাজপুর সীমান্তে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

১৫

লালসার শিকার দুই অবোধ শিশু: পঞ্চগড়ে পাষণ্ড গ্রেপ্তার

১৬

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭

মনপুরায় কৃষককে বিএনপি অফিসে নিয়ে মারধর, মাথা ন্যাড়া করার অভিযোগ ইউপি সদস্য বিএনপি জাকির হোসেন দুলালের বিরুদ্ধে

১৮

তজুমদ্দিনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী অভিভাবক ও শিক্ষককে হয়রানির অভিযোগ

১৯

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন

২০