ভোলা প্রতিনিধি ॥
১৯ অক্টোবর ২০২৫, ১১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫০ জন

ভোলা জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত

ফটোকার্ড ডাউনলোড করুন
526
ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৫ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক এবং সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) জনাব অরিত সরকার।

সভা শুরুতেই সদ্য প্রয়াত এএসআই (সঃ) মোঃ জাকির হোসেন এর স্মরণে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন। পরে সদ্য ভোলা সদর সার্কেলে যোগদান করা অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম-কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। তিনি বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য ও সমস্যা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক উপস্থিত সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে বেশ কিছু সমস্যা সমাধান করেন। তিনি বলেন, “সাহসিকতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনই পুলিশের সর্বোচ্চ মর্যাদা।”

সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে দৌলতখান থানার ওসি মোঃ জিল্লুর রহমান এবং শ্রেষ্ঠ মোটরযান জরিমানাকারী অফিসার হিসেবে টিএসআই মোঃ হাচ নাঈম (ট্রাফিক দক্ষিণ জোন, ভোলা)-এর হাতে সনদ ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহান সরকার, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) জনাব মোঃ মেহেদী হাসান, ডিআই-১, ভোলার সকল থানার অফিসার ইনচার্জ, গোয়েন্দা শাখা, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, আরও-১, রিজার্ভ অফিস ও সিভিল স্টাফসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১০

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১১

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১২

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৩

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৪

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৬

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৭

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৮

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৯

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

২০