admin
৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫৭ জন

মনপুরায় আলোচিত গণধর্ষণ মামলায় তিন আসামি গ্রেফতার

ফটোকার্ড ডাউনলোড করুন
223

ভোলার মনপুরায় আলোচিত গণধর্ষণ মামলার প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

ঘটনাটি ঘটে ২ সেপ্টেম্বর রাত ১টা ৩০ মিনিটে, উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জাহাঙ্গীরের খাল এলাকায়। ভুক্তভোগী সুরমা, যিনি কোস্ট ফাউন্ডেশনের একজন ওয়ার্ড স্বাস্থ্য পরিদর্শক, জানান—তার স্বামী চাকরির কারণে ঢাকায় থাকায় তিনি শিশু সন্তান নিয়ে একাই ঘরে ছিলেন।

প্রথমে অভিযুক্তরা রাত ৯টার দিকে ফোন করে জানায় তার নম্বরে ৫০ টাকা বিকাশ এসেছে। তিনি বিষয়টি যাচাই করে দেখেন টাকা আসেনি। এরপর বারবার কল আসলে তিনি কল রিসিভ করা বন্ধ করে দেন। রাত গভীর হলে দুর্বৃত্তরা সৌর বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। তিন বছরের শিশুর গলায় ছুরি ধরে তার মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে। সন্তানকে বাঁচানোর জন্য তিনি বাধ্য হয়ে নীরব ছিলেন। তবে তিনি চারজনকেই চিনতে পারেন।

পরবর্তীতে তিনি ৪ সেপ্টেম্বর মনপুরা থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০৩/২০২৫)।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—রুবেল (২৯), পিতা মৃত খোরশেদ আলম,নাহিদ পাটোয়ারী (২৫), পিতা মো. জাহাঙ্গীর পাটোয়ারী,সাব্বির হোসেন ওরফে জিহাদ (১৯), পিতা মো. সালাহ উদ্দিন সওদাগর তিনজনই কলাতলী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা।

মনপুরা থানার ওসি মো. আহসান কবির এর নেতৃত্বে কলাতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইকবালসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়। তবে চতুর্থ আসামি এখনও পলাতক রয়েছে।

এ বিষয়ে ওসি আহসান কবির জানান, চার যুবক মিলে এক নারীকে গণধর্ষণ করে। মামলা হওয়ার পরপরই পুলিশ অল্প সময়ের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে। পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই তাকে আটক করা সম্ভব হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১০

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১১

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১২

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৩

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৪

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৬

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৭

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৮

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৯

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

২০