লোকমান খান মনপুরা (ভোলা) প্রতিনিধি:
১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৪ জন

মনপুরায় গভীর শ্রদ্ধা ও যথাযত মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ফটোকার্ড ডাউনলোড করুন
290

ভোলার মনপুরা উপজেলায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি শুরু হয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু মুসার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতার ঠিক প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের প্রখ্যাত শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার নীলনকশা বাস্তবায়ন করে। এই নির্মম হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কখনোই ভুলার নয়।

বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,”আজকের এই দিনটি জাতির জন্য একটি স্মরণীয় দিন ১৯৭১ সালে এই দিনে পাক হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে বেছে বেছে বুদ্ধিজীবীদের কে হত্যা করে। যা আমাদের জন্য অপনীয় ক্ষতি”। তিনি আরও বলেন দেশের শান্তি শৃঙ্খলার জন্য সকল রাজনীতি দলকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আগামী দিনের জাতীয় নির্বাচন সুন্দর ভাবে শেষ করার জন্য সকল রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আমিনুল ইহসান জসিম, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মুফতি এনায়েত উল্লাহ নূরনবী,উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা,বীর মুক্তিযোদ্ধা, মনপুরা প্রেসক্লাবের সভাপতি অহিদুর রহমান,মনপুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সীমান্ত হেলাল,মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল্লাহ ইলিয়াছ, উপজেলা ছাত্রদলের আহবায়ক একরামুল কবির,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১০

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

১১

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

১২

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

১৩

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

১৪

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

১৫

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১৬

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১৭

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১৮

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৯

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

২০