ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে বন্ধ অ্যাম্বুলেন্স সেবা, চরম ভোগান্তিতে রোগীরা। Logo ফুলবাড়ীতে ৭২টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দ প্রদান Logo কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ গ্রেপ্তার ৩৯ Logo ফুলবাড়ী উপজেলায় বিএনপি’র আহবায়ক কমিটি গঠন হাসু আহবায়ক, আব্দুল মান্নান মুকুল সদস্য সচিব Logo বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা Logo রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ Logo জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উজিরপুরে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo তুরাগের ভাঙনে নিঃস্ব শত শত পরিবার, ঝুঁকিতে বসতভিটা Logo উজিরপুরে বসতভিটা দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, এলাকা ছাড়লেন বিধবা নারী

“মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন

মনপুরা (ভোলা) প্রতিনিধি।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৮৯

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, অবকাঠামোগত সংস্কার এবং মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী সফর করেছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম নয়ন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে স্পিডবোটযোগে মনপুরার জনতা বাজারে পৌঁছান তিনি। সেখানে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে জনতা বাজারে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংসদ সদস্য।

এ সময় নুরুল ইসলাম নয়ন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশকে আধুনিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। একই সঙ্গে চরফ্যাশন ও মনপুরার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে পৌরসভা, মিনি স্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের বিনোদন ও খেলাধুলার সুযোগ বাড়বে।

সফরকালে উপজেলা মডেল মসজিদে গিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন । সেখানে যোহরের নামাজ আদায় করেন।
সফর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নয়ন এমপি বলেন, এটি কোনো রাজনৈতিক বা সাধারণ সরকারি সফর নয়। মনপুরার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবে রূপ দিতে বিভিন্ন দপ্তরের প্রকৌশলীদের সঙ্গে নিয়ে তিনি মনপুরায় এসেছেন।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চরফ্যাশনের বেতুয়া থেকে মনপুরার জনতা বাজার পর্যন্ত রুটে ফেরি চলাচলের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের সর্বাত্মক চেষ্টা চলছে। পাশাপাশি মনপুরায় একটি আধুনিক মানের জেটি নির্মাণের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মনপুরাকে একটি সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করা হবে। একই সঙ্গে চরকলাতলী ইউনিয়নের চারপাশে বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যেও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয়ে খোঁজ নেন সংসদ সদস্য। আশপাশের সড়কে অবস্থানকালেই সাধারণ মানুষের প্রয়োজনীয় কাগজপত্র ও নথিতে স্বাক্ষর করে দেন তিনি। এতে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও সন্তুষ্টি দেখা যায়।

স্থানীয়রা বলছেন, পৌরসভা, মিনি স্টেডিয়াম, শিশু পার্ক, আধুনিক জেটি, ফেরি যোগাযোগ ও বেড়িবাঁধসহ এসব উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত হলে মনপুরার দীর্ঘদিনের যোগাযোগ সংকট ও অবকাঠামোগত সমস্যার অনেকটাই সমাধান হবে। একই সঙ্গে দ্বীপ উপজেলার অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনাও আরও বিকশিত হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৪৯:৪৪ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১৭ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

“মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন

আপডেট সময় : ১১:৪৯:৪৪ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬