মো: লোকমান খান মনপুরা উপজেলা প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৫ জন

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

৮২

ভোলার মনপুরা উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে। এই বিষয়ে প্রতিকার এবং অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে গত রবিবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার।

​লিখিত অভিযোগ ও ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসান বেশ কিছুদিন ধরে ওই শিক্ষার্থীকে বিভিন্ন সময় যৌন নিপীড়ন করে আসছিলো এবং গত সপ্তাহে বিদ্যালয়ের ভেতরেই ওই শিক্ষক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিষয়টি পরিবারকে জানানোর পর, লোকলজ্জার ভয়ে প্রথমে তারা দ্বিধায় থাকলেও অবশেষে ন্যায়বিচারের আশায় উপজেলা শিক্ষা অফিসারের দ্বারস্থ হয়েছে। ইতিমধ্যে একটি তদন্ত কমিটিও করা হয়েছে কিন্তু তদন্ত কর্মকর্তা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো:আশরাফুল হোসেন বিষয়টি মীমাংসা করার জন্য দোষীদেরকে ভুক্তভোগী পরিবারের বাসায় পাঠিয়েছেন বলে জানান তারা।

অভিযুক্ত সহকারী শিক্ষক হাসান বলেন, আমি একজন শিক্ষক হয়ে এ সমস্ত কাজ করতে পারিনা এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাথমিক শিক্ষা অফিস থেকে উক্ত বিষয়ে তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত প্রতিবেদন দেওয়া হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: আশরাফ হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান আমি এ ব্যপারে বক্তব্য দিতে পারবো না।

​অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামরুল হাসান বলেন, “আমরা ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে এই ধরনের আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে।”

​ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%9B/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

১০

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১১

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

১২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

১৩

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

১৪

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

১৫

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

১৬

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

১৭

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

১৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

১৯

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

২০