বিশেষ প্রতিবেদক
৭ ডিসেম্বর ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৯ জন

যারা বলে এবার আমাদের দেখুন, মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে: তারেক রহমান

[ppsp_buttons]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘যারা বলছেন অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন, মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে- কিভাবে তারা লাখ লাখ মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে।’

রবিবার বিকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিজয়ের মাস উপলক্ষে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিটি আয়োজন করা হয়। এতে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন।

রাজনীতির ময়দানে বেহেশতের টিকিট দেওয়ার আশ্বাস প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘বেহেশত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এগুলো যারা বলে তারা শিরক করছে। পরকালে কে কোথায় যাবে, তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সৃষ্টিকর্তার।’

তিনি বলেন, আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে বিএনপি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না হলে দেশের ক্ষতি হয়ে যাবে।

তারেক রহমান বলেন, ‘বিভিন্ন সময়ে দেশ যখন সংকটের মধ্যে দিয়ে গিয়েছে, তখন বিএনপি ধীরে ধীরে অবস্থার উন্নতি করেছে। দেশকে স্বাধীন করার জন্য লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে। সেই দেশকে গড়তেও কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে।’

স্বৈরাচার যেভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, একটি দল এখন একইভাবে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেই দলের দুজন বিএনপির আমলে মন্ত্রী ছিলেন। তারা সিনিয়র মানুষ, তারা গত হয়েছেন। তারা বেগম খালেদা জিয়ার ওপর শেষ দিন পর্যন্ত আস্থা রেখেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কারণে।’

প্রতিটি ক্ষেত্রে এখন অরাজকতা বিরাজ করছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে সতর্ক করেন। তিনি বলেন, ‘সামনে অনেক কঠিন সময় আসছে। প্রতিটি ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে। দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে হলে পরিকল্পনা থাকতে হবে।’

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১০

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১১

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১২

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৩

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৪

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৫

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৭

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

১৮

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৯

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

২০