‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।
৩০ জানুয়ারি ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬৪ জন

রোগাক্রান্ত মহিষ জবাইয়ের দায়ে কসাইকে জরিমানা, মাংস জব্দের পর ধ্বংস

ফটোকার্ড ডাউনলোড করুন
467

‎‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রোগাক্রান্ত মহিষ ক্রয় করে জবাই ও সংরক্ষণের দায়ে কসাই মমিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে তার দোকানের ফ্রিজে রাখা প্রায় ৫০ কেজি রোগাক্রান্ত মাংস জব্দ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

‎শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দক্ষিণ আইচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান। এ সময় দক্ষিণ আইচা থানা পুলিশ, নৌবাহিনী এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

‎স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ ও রফিক সিকদার অভিযানের প্রশংসা করে বলেন, সুন্দর একটি অভিযান পরিচালনা করায় প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। এ ধরনের অভিযান নিয়মিত হওয়া উচিত, যেন আমরা ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য পেতে পারি।

‎তারা আরও বলেন, অনেক সময় এই বাজারে অসুস্থ মাংস বিক্রি হয়। আজকের এই অভিযান আমাদের জন্য বড় একটি সতর্কবার্তা। প্রশাসন যদি নিয়মিত নজরদারি চালায়, তাহলে সাধারণ মানুষ নিশ্চিন্তে খাবার কিনতে পারবে।

‎ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা বাজারের মুদি দোকান মেসার্স মমিন স্টোরে অভিযান চালিয়ে ফ্রিজে রাখা ৫০ কেজি রোগাক্রান্ত মহিষ জব্দ করে তা মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। এটি মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দোকানের মালিক মমিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আচরণবিধি পরিদর্শনের সময় দক্ষিণ আইচা বাজার ও চরকচ্ছপিয়া বাজারে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান অনিয়মের দায়ে ৯টি মামলায় ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আমরা এই ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাবো, যাতে জনসাধারণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১০

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১১

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১২

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৩

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৪

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৬

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৭

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৮

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৯

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

২০