admin
২৭ মে ২০২৩, ৭:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০২ জন

রোগীদের সঙ্গে প্রতারণা, হাসপাতালের ফটক থেকে ১ দালাল গ্রেফতার

[ppsp_buttons]

নোয়াখালী প্রতিনিধি:

রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগে ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে ১ দালালকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার মো. স্বপন ওরফে সফা (৪৫) জেলার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী গ্রামের মৃত হাফেজ আহমেদ পাটোয়ারীর ছেলে।

শনিবার (২৭ মে) সকালে আসামিকে নোয়াখালী চীফ চুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।  তিনি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রোগীদের ভয় দেখিয়ে চিকিৎসা সেবার নামে টাকা আদায়, জোরপূর্বক প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে যেতে বাধ্য করা, রোগীর স্বজনদের মারধর, হাসপাতাল কম্পাউন্ডে ছিনতাই সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, পুলিশের জিজ্ঞাসাবাদে স্বপন হাসপাতাল এলাকায় বড় একটি দালালচক্র রয়েছে বলে স্বীকার করে। দালালচক্রের সদস্যরা দিন-রাত হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করে এবং কোনো রোগী এলে তারা এগিয়ে গিয়ে রোগীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে ভালো চিকিৎসা সেবার নাম করে, প্রাইভেট হাসপাতালে ‘ভালো ডাক্তারের কাছে নিয়ে ভর্তি করাবে এবং অল্প খরচে রোগীর পরীক্ষা নিরীক্ষা করাবে’ বলে প্রতারণা করে রোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। এছাড়া প্রাইভেট হাসপাতালে রোগী পাঠিয়ে বিরাট অংকের কমিশন ও আদায় করে।

পুলিশ সুপার শহিদুল ইসলাম আরও বলেন, গ্রেফতারকৃত আসামির পকেটে জেনারেল হাসপাতালে ভর্তির টোকেন পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১০

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১১

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১২

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৩

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৪

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৫

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৭

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

১৮

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৯

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

২০