মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা):
২৪ নভেম্বর ২০২৫, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩৯ জন

লালমোহনের কালমায় ভোলা–বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন

৫৮৫

স্বপ্ন নয়, ভোলা- বরিশাল সেতু আমাদের অধিকার এই প্রতিপাদ্যে ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে লালমোহনের কালমা ইউনিয়নের তোরাবগঞ্জে রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে তোরাবগঞ্জ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কালমা ইউনিয়ন ২নং ওয়ার্ড ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তোরাবগঞ্জ তেমুহনী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, “ভোলা–বরিশাল সেতু শুধু স্বপ্ন নয়, এটি ভোলাবাসীর ন্যায্য অধিকার। রক্তের বিনিময় হলেও এই সেতু নির্মাণ করতেই হবে।” বক্তারা অভিযোগ করে বলেন, বহু বছর ধরে দ্বীপ জেলা ভোলার লাখো মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থা পিছিয়ে রয়েছে শুধুমাত্র স্থায়ী সেতুর অভাবে।

বক্তারা আরও বলেন, “যারা লংমার্চসহ বিভিন্ন আন্দোলনে অংশ নিয়ে এই দাবিকে জাতীয়ভাবে তুলে ধরেছেন, তারা ভোলার সত্যিকারের সু-সন্তান। তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।”

এছাড়া কিছু ব্যক্তির সহযোগিতা না করা এবং আন্দোলনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার নিন্দা জানান বক্তারা।

মানববন্ধনে কালমা ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ডের রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল–কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন।

সকলেই দ্রুত ভোলা–বরিশাল সেতু বাস্তবায়নের দাবি জানান।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AC/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‎গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’

যশোরের চৌগাছায় ইউএনওর বিরুদ্ধে সাংবাদিক কে হুমকি দেয়ার অভিযোগ

লালমোহনে ১৫০ পিস ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

১০

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী মীর হেলাল।বাঘাইছড়িতে ত্রাণ বিতরণ ঋণের কিস্তি ১ মাস স্থগিতের ঘোষণা

১১

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার

১২

কমছে পানি ভেসে উঠছে ক্ষত

১৩

রাজবাড়ীর মহাসড়কে অপরাধ কমেছে, দাবি হাইওয়ে পুলিশের

১৪

দিনাজপুর সীমান্তে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

১৫

লালসার শিকার দুই অবোধ শিশু: পঞ্চগড়ে পাষণ্ড গ্রেপ্তার

১৬

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭

মনপুরায় কৃষককে বিএনপি অফিসে নিয়ে মারধর, মাথা ন্যাড়া করার অভিযোগ ইউপি সদস্য বিএনপি জাকির হোসেন দুলালের বিরুদ্ধে

১৮

তজুমদ্দিনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী অভিভাবক ও শিক্ষককে হয়রানির অভিযোগ

১৯

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন

২০