লালমোহন (ভোলা) প্রতিনিধি :
৬ নভেম্বর ২০২৫, ১:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮০ জন

লালমোহনে আদালতে মামলা করায় গাছ থেকে সুপারি পেড়ে নেয়ার অভিযোগ

ফটোকার্ড ডাউনলোড করুন
290

ভোলার লালমোহনে মারধরের জেরে আদালতে মামলা করায় বুধবার (৫ নভেম্বর) সকালে গাছ থেকে সুপারি পেড়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার চরভুতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড তারাগঞ্জ এলাকার কালু মহাজন বাড়ির। ওই বাড়ির মৃত আ: কাদেরের মেয়ে খালেদা বেগম অভিযোগ করে বলেন, আমাদের প্রতিবেশী মো. মফিজ গং ও চাচা চান মিয়া গং এর সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের বিরোধ চলে আসছে। গত ১০ অক্টোবর মফিজ গং-এর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার মা সুলতানা রাজিয়াকে বেদম প্রহার করে। তখন মাকে লালমোহন হাসপাতালে ভর্তি করি। মায়ের অবস্থা খারাপ হওয়ার কারণে ডাক্তার ভোলা হাসপাতালে প্রেরণ করে। মাথায়, বুকে এবং শরীরে বিভিন্ন আঘাতের কারণে মায়ের গত ২৬ অক্টোবর অপারেশন করতে হয়। তিনি এখনো অসুস্থ। একটু সুস্থ হলে আমরা মাকে ভোলা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আসার পর মা আবার অসুস্থ হয়ে পরলে এরপর পূন:রায় মাকে ভোলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করি।
আমার মা বাদী হয়ে মো. মফিজ গং-এর বিরুদ্ধে ভোলা আদালতে মামলা করে। বর্তমানে মামলাটি চলমান অবস্থায় রয়েছে। মা অসুস্থ এবং আমাদের বাড়ি ফাঁকা পেয়ে, মফিজের নেতৃত্বে এর আগে একবার এবং আজ বুধবার আবার আমাদের গাছ থেকে সুপারি পেরে নিয়ে যায়। এ পর্যন্ত তারা আমাদের গাছ থেকে প্রায় ১ হাজার সুপারি পেড়ে নিয়ে গেছে। আমি তাদের এই অত্যাচারের বিরুদ্ধে ন্যায় বিচার চাচ্ছি, লালমোহন উপজেলা প্রশাসন ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ এর কাছে। মফিজ গংরা আমাদের উপর বিভিন্ন জোর জুলুম ও অত্যাচার করতেছে। আমাদেরকে মারধর করছে ও হয়রানির শিকার করছে। আমরা সকলের কাছে ন্যায় বিচার চাচ্ছি।
এ ব্যাপারে মো. মফিজের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের গাছের সুপারি আমরা পেরেছি। তাদের গাছের সুপারি আমরা কখনো পারিনাই। আমাদের বাবা চাচারা বাড়ির জমি যেভাবে ভাগ করে দিয়েছে আমরা সেভাবে ভোগ দখল করে আসছি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

১০

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১১

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১২

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১৩

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৪

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৫

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৭

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৮

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৯

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

২০