ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা।

লালমোহনে নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫৪১

ভোলার লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের চরভূতা নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে সকালে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীতে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। র‍্যালীটি চরভূতা নবগ্রাম এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন।

বক্তব্যে তিনি বলেন, মহান বিজয় দিবস আমাদের গৌরব ও অহংকারের দিন। বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও আত্মবলিদানের বিনিময়েই আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। তিনি লালমোহন-তজুমদ্দিনের গর্ব, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বের কথা বিশেষভাবে স্মরণ করেন।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখতে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৪৩:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৩১৭ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

আপডেট সময় : ০৯:৪৩:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫