নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৯ জন

লালমোহনে প্রাইভেট হাসপাতালের অবহেলায় নবজাতকের মৃত্যু অভিযোগ

২৫৮

ভোলার লালমোহন উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের হাসপাতাল গেট এলাকার নিউ গ্রিণ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে এ ঘটনা ঘটে।

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রসববেদনা উঠলে তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া গ্রামের গৃহবধূ মোসা. আছমা বেগমকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আল্ট্রাসনোগ্রামের জন্য তাকে নিউ গ্রিণ লাইফ হাসপাতালে পাঠানো হয়।

অভিযোগ রয়েছে, হাসপাতালে যাওয়ার পর কর্তৃপক্ষ নানা প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ভর্তি করায়। পরে হাসপাতালের চিকিৎসক ডা. শাহনাজ পারভীন জানান, আছমা বেগমের সিজার করাতে হবে। এ জন্য স্বজনদের কাছ থেকে ১০ হাজার টাকা জমা নেয়া হয়। তবে অভিযোগ, টাকা নেওয়ার পরও সিজার না করে স্বাভাবিক প্রসব করানো হয়। এতে নবজাতক মৃত অবস্থায় জন্ম নেয়।

গৃহবধূ আছমা বেগমের স্বামী মো. ইব্রাহিম বলেন,“সকালে হাসপাতালে নেওয়ার পর তারা আমাদের জানায়, বাচ্চার অবস্থা খারাপ, সিজার ছাড়া বাঁচানো যাবে না। তাদের কথামতো আমি টাকাও দিয়েছি। কিন্তু পরে সিজার না করে জোরপূর্বক স্বাভাবিক প্রসব করায়, এতে আমার বাচ্চা মারা যায়। আমি এ ঘটনার বিচার চাই।

তবে অভিযোগ অস্বীকার করে নিউ গ্রিণ লাইফ হাসপাতালের কর্মকর্তা মো. বাবুল বলেন,“আমাদের হাসপাতালে আসার আগেই রোগীর অবস্থা খারাপ ছিল। পরে আমরা সিজারের পরামর্শ দিয়েছিলাম। কিন্তু সিজার করার আগেই ওই রোগী স্বাভাবিকভাবে একজন মৃত নবজাতকের জন্ম দেন।

স্থানীয়দের দাবি, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AD%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ডিসি প্রত্যাহার: প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি অন্য কোনো সমীকরণ?

পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

যশোরে বজ্রপাতে বিজিবি সদস্য সহ আহত ৪।

মণিরামপুরে মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

১০

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

১১

যশোরে বিজিবি র সফল অভিযান

১২

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

১৩

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

১৪

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১৫

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১৬

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১৭

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৮

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৯

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

২০