ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

লালমোহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে অনিয়মের অভিযোগ : অবশেষেফলাফল স্থগিত

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২০

লালমোহন (ভোলা ) প্রতিনিধি।
লালমোহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে অনিয়মের অভিযোগ করেছেন পৌর শহরের দুই শিক্ষা প্রতিষ্ঠান। লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালমোহন হা-মীম রেসি: একাডেমিতে মেধাবী শিক্ষার্থী থাকলেও তাদের বঞ্চিত করা হয়েছে। এনিয়ে অভিভাবকমহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। মঙ্গলবার বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর তা নিয়ে অনিয়মের অভিযোগ করে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। বিকেলে অভিভাবকরা একত্র হয়ে এ ঘটনার নিন্দা জানান এবং এই ফলাফল প্রত্যাখান করেন।
জানা গেছে, লালমোহন পৌর শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ২৮ জন বৃত্তি পরীক্ষা দিয়ে ২৬ জন বৃত্তি পায়। অথচ পৌরসভার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ জন পরীক্ষা দিলেও তাদের মাত্র ২জনকে বৃত্তি দেওয়া হয়েছে। অন্যদিকে প্রতিটি পরীক্ষা রেকর্ড ফলাফল করা লালমোহন হা-মীম রেসি: একাডেমিতে ১৫ জন পরীক্ষা দিলেও তাদের কোন বৃত্তিই দেওয়া হয়নি।
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন জানান, তার প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ভালো পরীক্ষা দিয়েছে। সবাই বৃত্তি পাওয়ার উপযোগি। তারা কেন বৃত্তি পায়নি তা বুঝতে পারছেননা। দুই প্রতিষ্ঠানের অভিভাবক নিজাম উদ্দিন, প্রভাষক কামরুল ইসলাম, প্রভাষক সাইফুল ইসলাম, সোহেল, জসিম জনি, মিলন, ইসমাইল সহ প্রায় ২৫ জন অভিভাবক জানান, ফলাফল নিয়ে স্পষ্ট অনিয়ম হয়েছে। তা না হলে তাদের সন্তানরা বৃত্তি পেত। এসব অভিভাবকদের সন্তানরা বৃত্তি পাবেন এমন শতভাগ আত্মবিশ্বাস তাদের রয়েছে। কারণ এরা স্কুলের মেধাবী শিক্ষার্থী। তারা আরো অভিযোগ করেন, পৌর শহরের অন্য একটি প্রতিষ্ঠানে ২৮ জন পরীক্ষা দিয়ে কি করে ২৬ জন বৃত্তি পায়। বৃত্তি প্রাপ্তদের কেউ কেউ বৃত্তি পাওয়ার মতোও ছিল না বলে তারা জানান।
এ বিষেয় উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন জানান, বৃত্তি পরীক্ষার পর খাতা জেলায় পাঠিয়ে দেয়া হয়েছে। জেলা থেকে খাতা দেখা হয়েছে। ফলাফলে কোন আপত্তি থাকলে পূণনিরীক্ষার ব্যবস্থা আছে।
এদিকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৪৮:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩৬ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে অনিয়মের অভিযোগ : অবশেষেফলাফল স্থগিত

আপডেট সময় : ০৭:৪৮:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩