ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo ইসকনের নামে অনুদান, জমির মালিকানা নিয়ে নতুন বিতর্ক অর্থ ও জমি জালিয়াতির অভিযোগ

লালমোহনে সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগসহ ভোটের সুষ্ঠু পরিবেশ চান চেয়ারম্যান প্রার্থী 

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৯৯

আরশাদ মামুন।
আসন্ন ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে গণসংযোগকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভাইয়ের নেতৃত্বে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান টিটব। বুধবার বিকালে লালমোহন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিজ নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। 
সংবাদ সম্মেলনে আক্তারুজ্জামান টিটব বলেন, মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার কালমা ইউনিয়নের ডাওরি বাজারে কয়েকজন নেতাকর্মীসহ গণসংযোগ শেষে ফেরার পথে শালিক প্রতীকের চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতার হোসেনের ভাই ইকবাল হোসেন হাওলাদারের নেতৃত্বে আমার নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে মো. শামিম ও সালাউদ্দিন নামে আমার দুই কর্মী আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে  লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আহতদের চিকিৎসা প্রদান করেন। এছাড়া চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের সমর্থকরা আমার নাম উল্লেখ করে হুমকি-ধামকি প্রদান করেন। 
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এ ঘটনায় লালমোহন থানায় এজাহার দায়ের করলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি। তাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছি। এছাড়া আমি চাই জনগণ নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে জয়ী করবেন।

এদিকে দোয়াত কলম প্রতীকের প্রার্থী আক্তারুজ্জামান টিটবের আনা অভিযোগের বিষয়ে জানতে শালিক প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের মুঠোফোনে কল দিলে তিনি অভিযোগ শুনেই ফোন কেটে দেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, আমরা এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত ১৩ মে প্রতীক বরাদ্দ পেয়ে আসন্ন লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেন প্রার্থীরা। নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৭ প্রার্থী। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। লালমোহন উপজেলায় মোট  ভোটার ২ লাখ ৬৩ হাজার ৩৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার ৫৫৪ এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৪৭৮ জন। আগামী ২৯ মে উপজেলার মোট ৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:০৯:৫৩ অপরাহ্ণ, বুধবার, ১৫ মে ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগসহ ভোটের সুষ্ঠু পরিবেশ চান চেয়ারম্যান প্রার্থী 

আপডেট সময় : ১০:০৯:৫৩ অপরাহ্ণ, বুধবার, ১৫ মে ২০২৪