
ভোলার লালমোহন মৎস্য অফিসের উদ্যোগে তেতুলিয়া নদীতে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। লালমোহন উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে প্রকল্প পরিচালক মোল্লা এমদাদ উল্যার দিকনির্দেশনায়, জেলা মৎস্য কর্মকর্ত ইকবাল হোসেন এর পরিকল্পনায়, লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দের নেতৃত্বে উপজেলার তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে ১৫টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। জব্দকৃত বেহুন্দি জালের অনুমানিক মূল্য ৮লাখ টাকা। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
No tags found for this post.
মন্তব্য করুন