বিশেষ প্রতিবেদক
৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৩ জন

শীতকালীন রোগ প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের ৭ নির্দেশনা

ফটোকার্ড ডাউনলোড করুন
337

দেশের সব হাসপাতালে শীতকালীন রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় ৭ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এসব নির্দেশনার আলোকে হাসপাতালগুলোকে জরুরি পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, জনস্বার্থে শীতকালীন রোগের প্রাদুর্ভাব রোধ ও রোগীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য নিম্নোক্ত সাতটি পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। প্রথমত, হাসপাতালের ভাঙা জানালা, দরজা বা ঠান্ডা বাতাস প্রবেশের স্থান পিডব্লিউডি/এইচইডি/নিজস্ব ব্যবস্থাপনায় মেরামত বা সংস্কার করতে হবে। এর মাধ্যমে শীতকালীন তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যাবে এবং রোগীর সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

দ্বিতীয়ত, রোগীদের জন্য প্রয়োজনীয় কম্বল ও মশারি সরবরাহ করতে হবে, যাতে শীত ও তাপমাত্রা পরিবর্তনের ফলে সংক্রমণ বৃদ্ধি না পায়। তৃতীয়ত, শীতকালীন রোগের চিকিৎসার জন্য নেবুলাইজার সলিউশন, অ্যান্টিবায়োটিক, অক্সিজেন, ওরাল স্যালাইন, আইডি ফ্লুইড এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত পরিমাণে হাসপাতালে সরবরাহ নিশ্চিত করতে হবে।

চতুর্থত, শিশু ও মেডিসিন ওয়ার্ডে বাধ্যতামূলক বৈকালিক রাউন্ড নিশ্চিত করতে হবে। পঞ্চমত, রোগীর অভিভাবক ও পরিবারের সদস্যদের শীতকালীন রোগ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা বিষয়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা যেতে পারে। ষষ্ঠত, প্রতিদিন এমআইএস কন্ট্রোল রুমে হাসপাতালের স্বাস্থ্য পরিস্থিতির প্রতিবেদন পাঠাতে হবে।

সপ্তম ও শেষ নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতাল প্রধানদের ক্ষেত্রে বিশেষ নজরদারি রাখা প্রয়োজন, যাতে শীতকালীন রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে থাকে এবং রোগীরা সঠিক সেবা পায়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, উপরোল্লিখিত পদক্ষেপগুলো প্রতিপালনের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনা পাঠানো হয়েছে সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিশেষায়িত হাসপাতালের পরিচালক, জেলা সদর ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কাছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

১০

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১১

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১২

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১৩

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৪

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৫

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৭

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৮

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৯

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

২০