ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo ইসকনের নামে অনুদান, জমির মালিকানা নিয়ে নতুন বিতর্ক অর্থ ও জমি জালিয়াতির অভিযোগ Logo দক্ষিণ আইচা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন: সভাপতি ফরিদ, সম্পাদক সাইফুল Logo রূপগঞ্জে জামদানি শাড়ির নকশা বৈচিত্র ও রং বিন্যাস বিষয়ক কর্মশালা Logo স্থানীয় সরকারে ড. মঈন খান: সামনে যে চ্যালেঞ্জগুলো

শেখ হাসিনার সময়ই শিক্ষার উন্নয়ন ও শিক্ষকগণ সন্মানিত হয় : এমপি শাওন

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৪৪

ভোলা প্রতিনিধি :
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, তখনই দেশের সার্বিক উন্নয়নের সাথে সাথে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়, শিক্ষকগণ সন্মানিত হয় বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে প্রাথমিক শিক্ষা জাতীয়করণে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এমপি শাওন আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা বান্ধব ছিলেন। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনাও শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী। পাকিস্তানিরা যখন বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে বাঙালিকে মেধাশূন্য করতে চেয়েছিলো, দেশ স্বাধীনের পর দেশে মেধাশক্তি তৈরিতে শিক্ষাখাতে গুরুত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু। তাঁর অবর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশে শিক্ষার ব্যবস্থার উন্নয়নে একের পর এক যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে যাচ্ছেন।
পরে ২০২০/২০২২ সাল অবসরপ্রাপ্ত শিক্ষকগণকে বিদায় সংবর্ধনা ও ২০২০/২০২৩ সালে নতুন যোগদানকৃত শিক্ষকের ফুল দিয়ে বরণ করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শওকত আলী হেলাল’র সভাপতিত্বে ও সহ-সভাপতি একেএম মামুনুর রশীদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, রেহানা আক্তারসহ আরও অনেকে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪২:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ১৪২ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

শেখ হাসিনার সময়ই শিক্ষার উন্নয়ন ও শিক্ষকগণ সন্মানিত হয় : এমপি শাওন

আপডেট সময় : ০৩:৪২:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩