admin
১৮ আগস্ট ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১০ জন

শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাপটিস চার্চের সাইনবোর্ড টাঙিয়ে বনভূমি জবরদখল, বৃক্ষরোপণে বাধা

ফটোকার্ড ডাউনলোড করুন
289

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজনী বিটে সরকারি বনভূমি জবরদখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। বনভূমির ওপর ব্যাপটিস চার্চের সাইনবোর্ড টাঙানো এবং বনবিভাগের বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয়দের বাধা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এ বিষয়কে কেন্দ্র করে গজনীতে রোববার দুপুরে গণসমাবেশ করেছে স্থানীয় আদিবাসীরা। সূত্র জানায়,গত ৮ আগস্ট বন সংরক্ষক (কেন্দ্রীয় অঞ্চল) এ.এস.এম জহির উদ্দিন আকন গজনী বিটের প্রাকৃতিক বনাঞ্চল ও সৃজিত বাগান পরিদর্শন করতে আসেন। এসময় তিনি ২ নং খতিয়ানভুক্ত গজনী মৌজার বিআরএস দাগ নং ৩১৭ এর প্রায় ৩৫–৪০ শতাংশ বনভূমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে বলে দেখতে পান। ওই জমিতে তখন “ব্যাপটিস চার্চের ফল বাগান”শিরোনামে একটি সাইনবোর্ডও স্থাপন করা ছিল। পরিদর্শন শেষে বন সংরক্ষক উক্ত জমিতে পুনরায় বৃক্ষরোপণের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী ১১ আগস্ট দুপুরে রাংটিয়া রেঞ্জের কর্মকর্তারা সেখানে চারা রোপণ শুরু করলে স্থানীয় গারো সম্প্রদায়ের প্রায় ৮০–৯০ জন নারী-পুরুষ বাধা দেয়। তারা রোপণকৃত চারা উপড়ে ফেলে দেয় এবং বনকর্মীদের কাজে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একপর্যায়ে উত্তেজিত জনতা অশালীন গালিগালাজ ও উগ্র আচরণের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বন কর্মকর্তারা সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল ত্যাগ করেন। এ বিষয়ে গজনী বিট কর্মকর্তা মো.তহিদুল ইসলাম জানান, উক্ত জমি শতভাগ বনবিভাগের। সেখানে কোনো শতবর্ষী ফলজ গাছের অস্তিত্ব নেই। রাংটিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম জানান,বনভূমি উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। অন্যদিকে ব্যাপটিস চার্চের সভাপতি পজন্মাথন বনোয়ারি জানান,তারা দীর্ঘদিন ধরে ওই জমিতে ফলদ বাগান ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাদের মতে,জমিটি চার্চের বৈধ দখলে রয়েছে এবং বনবিভাগের সঙ্গে ভুল বোঝাবুঝি থেকেই এ বিরোধের সৃষ্টি হয়েছে। এ নিয়ে স্থানীয়দের প্রত্যাশা,একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বনভূমির প্রকৃত মালিকানা নির্ধারণ করে প্রশাসন যেন দ্রুত সমাধান করে দেয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১০

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

১১

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

১২

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

১৩

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

১৪

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

১৫

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১৬

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১৭

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১৮

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৯

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

২০