অনলাইন ডেস্ক
৩০ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি নরওয়ে-আইভরি কোস্ট

৩৪

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে মাঠে নেমেছে নরওয়ে ও আইভরি কোস্ট। মঙ্গলবার রাত ১১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনে অবস্থিত ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

প্রথমবারের মতো আইভরি কোস্ট বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে নামছে এবং সুপারস্টার স্ট্রাইকার আর্লিং হালান্ডকে সামনে রেখে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নরওয়ের। কাগজ-কলমে নরওয়েই ফেভারিট। ফিফা র‍্যাঙ্কিংয়ে আইভরি কোস্টের চেয়ে এগিয়ে নরওয়ে। লাইভ র‍্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে অবস্থান করার বিপরীতে আইভরি কোস্টের অবস্থান ৩১ নম্বরে।

আইভরি কোস্টের কোচ এমার্স ফায়ে বলেন, ‘আমাদের শক্তির মূল জায়গা হলো, দলের যেকোনো খেলোয়াড় গোল করতে পারে। এটি প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য দারুণ কার্যকর। বেঞ্চ থেকে আসা খেলোয়াড়রাও ম্যাচে বড় ভূমিকা রাখতে পারছে।‘

আত্মবিশ্বাসী হলেও প্রতিপক্ষকে সমিহ করছেন ফায়ে, ‘ওরা খুবই গোছানো দল, ব্যক্তিগতভাবে সবাই দারুণ এবং সুযোগ পেলেই গোল করতে পারে। তবে আমাদেরও শারীরিক শক্তি আছে। আমরা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব।’

ম্যাচের আগে নরওয়ের কোচ স্টেল সোলবাকেন বলেন, ‘আমাদের ওদের শারীরিক শক্তির সঙ্গে টেক্কা দিতে হবে। কারণ ওরা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। ম্যাচটি খুব হাড্ডাহাড্ডি হবে, যে দল একটু ভাগ্যের সহায়তা পাবে তারাই জিতবে।’

এই ম্যাচের বিজয়ী দল শেষ ১৬-এর লড়াইয়ে মুখোমুখি হবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7-%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B2%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AF/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি নরওয়ে-আইভরি কোস্ট

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ফ্রান্স-সুইডেন দ্বৈরথ, ফেবারিট কে?

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

লালমোহনে জালিয়াতির মাধ্যমে নিয়োগ, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

সিংড়ায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: একজনের কারাদণ্ড, ভেকু মেশিনের ৪ ব্যাটারি জব্দ

কৃষি প্রণোদনা কর্মসূচি ও ফল উৎসবের উদ্বোধন চরফ্যাশনে ১৮ হাজার কৃষকের মাঝে বীজ, সার ও চারা বিতরণ

কবিতার শিরোনাম:প্রিয়তম কলমে: তাসলিমা আক্তার

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে

মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা: চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

সিলেটের ডিসি প্রত্যাহার: প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি অন্য কোনো সমীকরণ?

১০

পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ

১১

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

১২

যশোরে বজ্রপাতে বিজিবি সদস্য সহ আহত ৪।

১৩

মণিরামপুরে মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

১৪

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

১৫

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

১৬

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

১৭

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

১৮

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

১৯

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

২০