ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo ইসকনের নামে অনুদান, জমির মালিকানা নিয়ে নতুন বিতর্ক অর্থ ও জমি জালিয়াতির অভিযোগ Logo দক্ষিণ আইচা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন: সভাপতি ফরিদ, সম্পাদক সাইফুল Logo রূপগঞ্জে জামদানি শাড়ির নকশা বৈচিত্র ও রং বিন্যাস বিষয়ক কর্মশালা Logo স্থানীয় সরকারে ড. মঈন খান: সামনে যে চ্যালেঞ্জগুলো

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮০

‎গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে কীটনাশক খাইয়ে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) মাগরিবের পর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকার ছাতির বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

‎আহতরা হলেন—মনি আক্তার (৪০) এবং তার দুই শিশু সন্তান আরাফাত (৪) ও মায়েশা (২)।
‎স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই ভাড়া বাসায় মা ও তার দুই সন্তান ছিলেন। পারিবারিক কলহের জেরে এক পর্যায়ে মা মনি আক্তার তার দুই সন্তানকে জোরপূর্বক কীটনাশক পান করান এবং নিজেও বিষপান করেন। স্বজন ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

‎হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন মালাকার জানান, তিনজনের শারীরিক অবস্থাই আশঙ্কাজনক ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে এই করুণ ঘটনার সূত্রপাত। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি, বিস্তারিত পরবর্তীতে জানা যাবে।

‎এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার মূল কারণ ও নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা নিয়ে স্থানীয়দের মাঝে চলছে নানা আলোচনা।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৪১:০৭ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় : ০১:৪১:০৭ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬