চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥
১৭ অক্টোবর ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯০ জন

সহকারী এটর্নি জেনারেল ব্যারিস্টার রনভীরের উদ্যোগে মসজিদ নির্মান

ফটোকার্ড ডাউনলোড করুন
494
ব্যারিস্টার রনভীরের উদ্যোগে মসজিদ নির্মাণ

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান রনভী সামাজিক ও ধর্মীয় দায়িত্ববোধ থেকে একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি তার নিজ এলাকা ভোলার চরফ্যাশন পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডে নিজ উদ্যোগে ও ব্যাক্তিগত অর্থায়নে একটি নতুন মসজিদ নির্মাণ করেছেন।

আজ শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্যে দিয়ে কলেজ পাড়া জামে মসজিদের শুভ উদ্বোধন করেন।

তার এই পদক্ষেপ তার সমাজসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বিশেষভাবে প্রশংসার দাবিদার বলে মনে করেন স্থানীয় মুসল্লীরা।

চরফ্যাশন পৌরসভা ৪নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান ব্যারিস্টার রনভী বিএনপি পরিবারের সদস্য। তার বাবা অধ্যাপক আব্দুর রব চরফ্যাশন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এবং তিনি চরফ্যাশন কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। বর্তমানে তিনি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত আছেন। রনভীর মা জাতীয়তাবাদী মহিলা দলের সক্রিয় কর্মী এবং ছোটভাই তানভীর চরফ্যাশন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যারিস্টার মেহেদী হাসান রনভী বলেন, ইবাদতের স্থান নির্মাণ শুধু একটি ধর্মীয় কাজ নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। আমি বিশ্বাস করি, একটি এলাকার মানুষের নৈতিক ও আত্মিক উন্নয়নে একটি সুন্দর মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই উদ্যোগের মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য রাখছি।”

স্থানীয় বাসিন্দারা ব্যারিস্টার রনভীর এই উদ্যোগকে অত্যন্ত উৎসাহব্যঞ্জক হিসেবে গ্রহণ করেছেন। তারা মনে করেন, এটি শুধু নামাজ আদায়ের স্থানই নয়, বরং একটি সামাজিক মিলনকেন্দ্র হিসেবেও কাজ করবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১০

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১১

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১২

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৩

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৪

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৬

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৭

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৮

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৯

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

২০