
সাভারের হেমায়েতপুর মুসরী খোলা এলাকায় অবস্থিত পাঁচ তরিকার খানকা শরীফে মহান আধ্যাত্মিক সাধক হযরত খলিল সাহেব (রহ.)-এর ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে।
সাত দিনব্যাপী এই ওরস মাহফিল উপলক্ষে প্রতিদিনই আয়োজন করা হয় বাউল গান ও আধ্যাত্মিক আলোচনা সভা। এতে দেশের খ্যাতনামা বাউল শিল্পীরা অংশ নেন।
ওরস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক পর্বে বাউল শিল্পী বুন্দ, বাউল শিরিন সরকার ও শিল্পী শিউলি সরকার মনোমুগ্ধকর পরিবেশনা করেন।
অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, সমাজসেবিকা ও সাংবাদিক রাইস ইসলাম শিল্পী, সংগঠনের উপদেষ্টা আবু কালাম আজাদ, এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব রফিকুল ইসলাম।
ওরস মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি, বাউল ভক্ত ও দর্শনার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ওরস মাহফিল প্রতিবছরই আধ্যাত্মিক চেতনা, মানবতা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে বিশেষ ভূমিকা রাখে।
No tags found for this post.
মন্তব্য করুন