ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা।

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৭২

ভোলার লালমোহনে বরাদ্ধকৃত মৎস্য ভিজিএফ চাল না পেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জেলেরা। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের পাটাওয়ারীর হাট সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী কোবখালী মাছ ঘাটের বেড়িবাধে অসহায় জেলেদের পক্ষ থেকে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ওই এলাকার প্রায় শতাধিক জেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাছ ঘাটের ব্যাবসায়ী মো. সালাউদ্দিন দালাল, মো. ইলিয়াস দালাল, রফিক মাঝি, ফিরোজ হাওলাদার, আব্দুর রসিদ মাঝি, সিরাজ, লোকমান সহ প্রায় শতাধিক জেলে। জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রকৃত জেলে, সরকারের সকল আইন মেনে আমরা নদীতে মাছ ধরা থেকে বিরত থাকি। অবরোধে আড়ৎদারের দাদন ও এনজিওর কিস্তি পরিশোধ করা এবং বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে দিনযাপন করতেছি।
অবরোধের ৪০ দিন পার হলেও জেলেরা প্রথম কিস্তির মৎস্য ভিজিএফ চাল এখনো পায়নি। কবে জেলরা চাল পাবে তা বলছেন না ধলীগৌর নগর ইউনিয়ন চেয়ারম্যান মাকছুর রহমান। তাই আমরা জেলেরা ধার দেনার ও ঋণের চাপে না খেয়ে থাকায় বাধ্য হয়েই মানববন্ধন করেছি। ধলীগৌর নগর ইউনিয়নের চেয়ারম্যান মাকছুদুর রহমান চাল বিতরণে গড়িমসি করছে। এছাড়া উপজেলা মৎস্য অফিস জেলেদের চাল পাওয়ার ব্যাপারে কোন ভুমিকা নিচ্ছে না। এছাড়া ঈদ উল ফিতরের আগে বরাদ্দকৃত জনপ্রতি ৮০ কেজি চাল বিতরণ করার কথা থাকলেও বিতরণ করেনি দায়িত্বপ্রাপ্তরা।

জেলেদের মধ্যে চাল বিতরণ না করার ব্যাপারে ধলীগৌর নগর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, ইউনিয়ন বিএনপিকে জেলেদের মোট কার্ডের ৬০% দিতে হবে। তাদের মধ্যে দুই জন জেলেদের লিষ্ট জমা দিয়েছে একজন এখনো দেয়নি। তার জন্য চাল বিতরণ করা সম্ভব হচ্ছেনা। তারা যাদের নাম দিবে আমি তাদের জেলে কার্ড দেখে চাল বিতরণ করবো।

এ ব্যাপারে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, ঈদের পূর্বেই চাল দেয়ার কথা চেয়ারম্যানকে বলেছি। মৎস্য অফিস থেকে চালের ডিও বহু পূর্বে দিয়ে দেয়া হয়েছে। চেয়ারম্যান চাল দিতে কেন গড়িমসি করছে তা জানা নেই।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, জেলেদের তালিকা প্রস্তুত করতে দেরী হয়ে গেছে। আশা করি রবিবার জেলেদের কার্ড দেখে চাল বিতরণ করা হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৫৭:১৫ অপরাহ্ণ, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৩২৪ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট সময় : ০৬:৫৭:১৫ অপরাহ্ণ, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬