ঢাকা ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ তিন সহোদর আইনজীবীর

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৫০

তানিয়া আক্তার স্টাফ রিপোর্টার।
নাটোরে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তিন আইনজীবীর পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে। বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডঃ দিল মোহম্মদের তিন ছেলে অ্যাডভোকেট সুলতান মাহমুদ লাভলু, অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু ও অ্যাডভোকেট শহীদ মাহমুদ মিঠু সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন। শুক্রবার বেলা ১২ টার দিকে স্থানীয় একটি রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিন সহোদর আইনজীবীরা অভিযোগ করে বলেন, ১৯৭৮ সালে তাদের পিতা সাবেক এমপি দিল মোহম্মদ তাদের মায়ের নামে শহরের আলাইপুর এলাকায় ওই সম্পত্তি ক্রয় করেন। পরে ১৯৮২ সালে ওই সম্পত্তি নিয়ে আদালতে মামলা করেন প্রতিপক্ষরা। আগামী ৪ মার্চ মামলাটির রায় ঘোষনা হওয়ার দিন ধার্য রয়েছে। ইত্যবসরে মামলাটি শুনানী চলাকালে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে। উচ্চ আদালতের ওই নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ আলাইপুর মহল্লার বাসিন্দা মরহুম আব্দুর রাজ্জাক ওরফে বাবু টিটির তিন কন্যা মোছাঃ লিপি, মোছাঃ তিথী ও মোছাঃ শাম্মী,মীরপাড়া এলাকার মরহুম মোশারফ হোসেনের ছেলে মোঃ ইমন,মোঃ অলিফ ও মোঃ ফেরদৌস বৃহস্পতিবার বিকেলে আদালত কার্যক্রম বন্ধ হওয়ার সুযোগে প্রতিপক্ষরা মস্তান বাহিনী দিয়ে তাদের মায়ের নামে কেনা ৯ শতাংশ জমি দখল করে। বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ওই জমির ওপর থাকা আধাপাকা দোকানঘর ও গ্যারেজ ভেঙে সীমানাপ্রাচীর তুলে দিয়েছে দখলকারিরা। আদালত অমান্যের বিষয়ে পুলিশকে অবহিত করা হলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। এমনকি জমিটি প্রকাশ্যে জবর দখল করার ঘটনাটি ঘটলেও পুলিশ নিরব ভুমিকা পালন করে। এই সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, পুলিশের এক উর্ধতন কর্মকর্তার ইশারায় পুলিশ নিরব ভুমিকা পালন করেছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাসানুজ্জামন বাপ্পি, অ্যাডভোকেট মমিন বাবু ও ব্যবসায়ী মামছুল ইসলাম জুয়েল।
এব্যাপারে মরহুম আব্দুর রাজ্জাক ওরফে বাবু টিটির কন্যা মোছাঃ শাম্মী সাংবাদিকদের বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। প্রতিপক্ষদের কোন দলিল নেই। তাদের পিতার ক্রয় করা জায়গা তারা বিক্রি করে দিয়েছেন অনেক আগে। মাপযোগ করে ক্রেতাকে তার জায়গা বুঝিয়ে দেয়া হয়। জবর দখলের মত কোন ঘটনা ঘটেনি।
এবিষয়ে জমির ক্রেতা মোঃ ইমনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হয়। একাধিকবার রিং দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে এবিষয়ে জানতে ম্যাসেঞ্জারে তার বার্তা পাঠানো হলেও উত্তর পাওয়া যায়নি।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান,জবর দখলের ঘটনা ঘটার কোন সত্যতা পাওয়া যায়নি। খবর নিয়ে জেনেছেন জায়গাটি মাপযোগ করা হচ্ছিল। আদালতে মামলা বিচারাধীন থাকলে অভিযোগকারীরা আদালতের স্বরনাপন্ন হয়ে তাদের আর্জি জানাতে পারেন। আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করবে পুলিশ

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:০৩:৫৯ অপরাহ্ণ, শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ তিন সহোদর আইনজীবীর

আপডেট সময় : ০৯:০৩:৫৯ অপরাহ্ণ, শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ২০২৪