admin
১৪ জুন ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৫ জন

কোম্পানীগঞ্জে বাসে বেশি ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় মাথা ফাটাল যাত্রীর

ফটোকার্ড ডাউনলোড করুন
277

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট টু চট্টগ্রাম রুটে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় কাউন্টারের লোকজনের বিরুদ্ধে এক যাত্রীকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।  

শনিবার (১৪ জুন) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বসুরহাট বাজারের নতুন বাসস্ট্যান্ডের বসুরহাট এক্সপ্রেস কাউন্টারে এই ঘটনা ঘটে।            

হামলার শিকার যাত্রীর নাম মো.আলাউদ্দিন (৩০)। তিনি পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরসোনাপুর গ্রামের মাঝি বাড়ির সিরাজ মিয়ার ছেলে এবং নোয়াখালী কোটের একজন শিক্ষানবিশ আইনজীবী।    

ভুক্তভোগী আলাউদ্দিন অভিযোগ করে বলেন, বেলা সোয়া ১১টার দিকে তিনি তার বড় ভাই মহিউদ্দিন বাহার (৪৮) ভাবি তমলিমা খাতুন (৩৮) ভাতিজা সাইফুল ইসলাম (২০) ও তাদের দুই শিশু কন্যা নুসরাত (৩) এবং তাজনাহার (৬)সহ চট্রগ্রামে যাওয়ার জন্য টিকেট কাটার উদ্দেশ্যে বসুরহাট এক্সপ্রেস কাউন্টারে যান। বসুরহাট থেকে চট্রগ্রামে নির্ধারিত ভাড়া ২৫০ টাকা। কাউন্টারের লোকজন ঈদুল আযহার বাহানা দিয়ে বসুরহাট এক্সপ্রেস বাসের যাত্রীদের কাছ থেকে ৩০০ টাকা করে নিচ্ছিল।

আলাউদ্দিন অভিযোগ করে আরও বলেন, এ সময় আমি ঈদ শেষ হয়ে গেছে বলে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করি। এ নিয়ে বসুরহাট এক্সপ্রেসের কাউন্টারে থাকা দুইজনের সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়। এরপর তারা গালাগাল ও মারধর করে। একপর্যায়ে তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা এসে আমাকে বেধড়ক পিটিয়ে এলোপাতাড়ি আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। আমার বড় ভাইয়ের থেকে ৬৩ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। আমাদের সাথে থাকা নারী ও শিশুদের হেনস্তা করে। তাৎক্ষণিক আমরা কোম্পানীগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পে ও থানায় মৌখিক ভাবে অভিযোগ করি। সেনাবাহিনীর ক্যাম্পে গেলে বসুরহাট এক্সপ্রেসের লোকজন সেখানেও আমাদের ওপর হামলার চেষ্টা চালায়। বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা বের হলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।  

যোগাযোগ করা হলে বসুরহাট এক্সপ্রেস বাসের এমডি মাজহারুল হক তৌহিদ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, অতিরিক্ত ভাড়া নিয়ে কোন যাত্রীর ওপর হামলা হয়নি। তবে সামনের সিট নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে শুনেছি। এতে কাউন্টারের দুইজন ব্যক্তিও আহত হয়। এখন বসুরহাট থেকে ৩০০টাকা করে নেওয়া হচ্ছে। কারণ চট্টগ্রাম থেকে পুরো বাস খালি আসে।    

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে যাত্রীকে মারধর করার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী যাত্রী  থানায় এসে মৌখিক ভাবে অভিযোগ করেছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১০

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

১১

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

১২

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

১৩

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

১৪

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

১৫

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১৬

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১৭

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১৮

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৯

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

২০