শিরোনাম ::
খেলাধূলায় পারদর্শী হয়ে দেশের জন্য অবদান রাখা সম্ভব – এমপি শাওন
আরশাদ মামুন: ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সামাজিক অবক্ষয় রোধের পাশাপাশি দেশের জন্য অবদান রাখতে খেলাধুলায় পারদর্শী হতে হবে। মনে রাখতে হবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারাটা সৌভাগ্যের বিষয়। শুক্রবার বিকেলে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ইনতিশার চৌধুরী রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনকালে এমপি শাওন এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহসভাপতি ইউপি চেয়ারম্যান হাজী আবুল কাশেম মিয়া, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রায়হান মাসুম, উপজেলা ছাত্রলীগ আহবায়ক ও ক্রীড়া সংস্থার সদস্য মূর্তজা সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box



















