তছলিম আখন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
১০ নভেম্বর ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪২ জন

চরফ্যাশনে ইঁদুর নিধনে বিদ্যুৎ ফাঁদে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

৫৯০

ভোলার চরফ্যাশন উপজেলায় ইঁদুর মারার ফাঁদে বৈদ্যুতিক তারে জড়িয়ে নবম শ্রেণির দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—ওমরপুর ইউনিয়নের আলিগাঁও গ্রামের রিয়াজের ছেলে মো. জুবায়েদ (১৬) এবং ফরিদ উদ্দিনের ছেলে মো. জিহান (১৫)।

সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ওমরপুর ইউনিয়নের মুখার বান্দা মেইন সড়কের পাশে তেলখালি ব্রিজ সংলগ্ন তৈয়ব মাষ্টারের বাড়ির সামনে জাহাঙ্গীর আলমের ধানক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক জাহাঙ্গীর আলম তার ধানক্ষেতে ইঁদুর নিধনের জন্য বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করছিলেন। বিকেলে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে জুবায়েদ ও জিহান ওই ফাঁদের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সামির জানান, জুবায়েদ আলিগাঁও আব্দুল গফুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং জিহান চরফ্যাশন টিভি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। প্রতিদিন বিকেলে প্রাইভেট পড়ে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হয়।

নিহতদের পরিবার ও স্থানীয়রা শোকাহত। জিহানের মা রহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে আর ফিরবে না, আমি তাকে আর দেখতে পারব না।”

ঘটনার পর কৃষক জাহাঙ্গীর আলম আত্মগোপনে চলে যান।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, “ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%81%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামড়ের পর মৃত সাপ নিয়েই হাসপাতালে, দেখে দ্রুত এন্টিভেনাম দিলেন চিকিৎসক

১০ দিন ধরে নিখোজ স্কুলছাত্রী

দিনাজপুর সীমান্তে নারীসহ ৪ বাংলাদেশিকে শূন্যরেখায় আটকে দিল বিজিবি, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

মাদারীপুর সদর থানা থেকে পালানো আসামি ২৪ ঘন্টার ভিতরে কেরানীগঞ্জে থেকে গ্রেফতার

কুষ্টিয়া সীমান্তে বিজিবির জোড়া অভিযান: ৯ লাখ ১৮ হাজার টাকার মাদক জব্দ

ভুয়া কমিটি, জাল স্বাক্ষরে নিয়োগ বাণিজ্য! মণিরামপুরে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

গণঅভ্যুত্থানে চাকরি হারিয়ে কৃষিতে নতুন স্বপ্ন, টানা বৃষ্টিতে মাটিতে মিশল সেই স্বপ্ন

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

১০

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

১১

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১২

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

১৩

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

১৪

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

১৫

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৬

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

১৭

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

১৮

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৯

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

২০