ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

চরফ্যাশনে ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৫৯

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে—এমন আশঙ্কায় ভোলার চরফ্যাশন উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের যৌথ উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসনা শারমিন মিথি।

সভায় ইউএনও জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় চরফ্যাশনে ২৬৫টি আশ্রয়কেন্দ্র এবং ৪টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৩ শতাধিক সিপিপি স্বেচ্ছাসেবক, ২১টি মানবিক মেডিকেল টিম এবং গবাদিপশুর জন্য আলাদা ২১টি মেডিকেল টিম। ত্রাণ তহবিলে চাল, শুকনো খাবার ও নগদ অর্থ মজুত রাখা হয়েছে এবং জরুরি সহায়তার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, “দুর্গম চরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ প্রস্তুত রয়েছে। প্রত্যেক ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, প্রেস ক্লাব সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি শিপু ফারাজী, উপজেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা জিএম অলিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এবং সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মো. বুলবুল আহমেদ।

সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মো. বুলবুল আহমেদ বলেন, “ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি জীবন বাঁচায়। আগাম সংকেত প্রচার এবং মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা দুর্যোগকালীন সময়ে তথ্য প্রচারে সহযোগিতার আশ্বাস দেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
  • আপডেট সময় : ১১:৫১:০২ অপরাহ্ণ, বুধবার, ২৮ মে ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

চরফ্যাশনে ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

আপডেট সময় : ১১:৫১:০২ অপরাহ্ণ, বুধবার, ২৮ মে ২০২৫