ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা।

চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে চাঞ্চল্য স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা,প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৯৫

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের চরনিজামে ভেসে আসা একটি বিদেশি জাহাজের মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় উল্টো স্থানীয়দের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

‎বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরনিজাম এলাকায় মেঘনা নদীর পাড়ে শত শত মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

‎ঘন্টাব্যাপী মানববন্ধনে মামলার আসামি স্থানীয় বাসিন্দা মাকসুদ সরকার, নুরুল্লাহ ও কালাম চৌধুরী জানান, ২০২২ সালের ১৫ জুলাই সিঙ্গাপুর থেকে আসা আলকুবতান নামের জাহাজটি চরনিজামে ভেসে আসে। এরপর থেকে বিভিন্ন চক্র জাহাজটির মালিকানা দাবি করেছে এবং এর অংশ ও মূল্যবান যন্ত্রপাতি নিয়ে যান। সম্প্রতি ঢাকা থেকে আসা কাজী এমদাদুল হক নামে এক ব্যাক্তি আদালতের মাধ্যমে জাহাজটি নিলামে পেয়েছেন দাবি করে। তিনি জাহাজটি ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্য একটি পক্ষের সঙ্গে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এতে স্থানীয়রা সন্দেহ করেন যে এটি একটি প্রতারক চক্রের পরিকল্পনা। তারা জাহাজটি মেরামত ও কেটে নিতে বাঁধা দেন।এতেই ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কাজী এমদাদুল হক বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় স্থানীয়দের বিরুদ্ধে ৫০ লাখ টাকার চাঁদাবাজি, মোবাইল ছিনতাই ও মারধরের অভিযোগে মামলা করেন। মামলার পর থেকে স্থানীয়রা গ্রামছাড়া হয়ে আছেন।

‎তারা আরো অভিযোগ করে জানান, জাহাজটিকে মেরামত করে নিয়ে যাওয়ার জন্য প্রতারক চক্রটি থানা পুলিশকে ম্যানেজ করে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। যদি কেউ আইনগতভাবে জাহাজের বৈধ মালিকানা প্রমাণ করতে পারেন, আমরা আপত্তি করি না। কিন্তু চার বছর ধরে জাহাজ রক্ষা করার পরও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমরা এই মামলা দ্রুত প্রত্যাহার চাই এবং পুলিশি হয়রানি বন্ধ করার দাবী জানাচ্ছি।

‎জাহাজ উদ্ধারকারী মেরিন স্যালভেজ বিবি জাফরিনের ডুবুরি সরদার শাহ আলম বলেন, কাজী এমদাদুল হক আমাকে ঢাকার মুন্সিগঞ্জ থেকে এখানে নিয়ে এসেছেন এবং জাহাজটি মেরামত করার নির্দেশ দিয়েছেন। আমরা পুলিশি সহযোগিতায় কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য জাহাজটি ভাসিয়ে রাখা।

‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজী এমদাদুল হক মোবাইল ফোনে বলেন, আমি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান চালাই। হাইকোর্টের মাধ্যমে জাহাজটি নিলামে পেয়েছি। মেরামত করতে গেলে স্থানীয়রা বাধা দেয়। এজন্য থানায় মামলা দায়ের করেছি। আদালতের রায় অনুযায়ী কাজ করব।

‎দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির বলেন, জাহাজকে কেন্দ্র করে এলাকায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আদালতের রায় অনুযায়ী পুলিশি পাহারা দিচ্ছি। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৪৭:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ২৮৭ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে চাঞ্চল্য স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা,প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

আপডেট সময় : ১১:৪৭:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬