ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

চাল বিতরণে অনিয়ম নিয়ে যুবদল নেতার দোকানে হামলা, আহত ২

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে জেলে পুনর্বাসনের চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন যুবদল সভাপতি ও এক কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ এপ্রিল) সকালে চাল বিতরণের সময় যুবদল কর্মী মো. বিল্লাল হোসেন দেখতে পান জেলে ছাড়া অন্য লোকজনও চাল নিচ্ছে। তিনি এ অনিয়মের ছবি মোবাইলে ধারণ করলে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির মেম্বারের নেতৃত্বে মো. হানিফ (৫০), রিয়াজ (২৮), রিয়াদ (২৫), জাহাঙ্গীর (৩৩) ও মো. হোসেন (৩০) তার উপর হামলা চালায় এবং মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।

পরে আহত অবস্থায় বিল্লাল স্থানীয় যুবদল সভাপতি মো. সরোয়ার হোসেনের ফার্মেসি ‘আলমগীর মেডিকেল’-এ আশ্রয় নেন। তবে কিছুক্ষণ পর হামলাকারীরা সেখানেও গিয়ে তাদের ওপর আবারও হামলা চালায়। এতে সরোয়ারও আহত হন এবং তার দোকানের প্রায় দেড় লাখ টাকার ওষুধ ভাঙচুর করে বলে অভিযোগ।

মো. সরোয়ার হোসেন বলেন, “আমি লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি ও একজন ত্যাগী বিএনপি কর্মী। দীর্ঘ ১৭ বছর ধরে দলের প্রতিটি কার্যক্রমে অংশ নিয়েছি। অথচ এখন কিছু সুবিধাবাদী বিএনপি নেতা আওয়ামী লীগের সাথে মিলে আমাদের উপর নির্যাতন চালাচ্ছে। আমি দলের সিনিয়র নেতাদের কাছে এ ঘটনার বিচার চাই।”

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির মেম্বারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
  • আপডেট সময় : ১০:৪৬:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ৩৫৭ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

চাল বিতরণে অনিয়ম নিয়ে যুবদল নেতার দোকানে হামলা, আহত ২

আপডেট সময় : ১০:৪৬:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫