ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক গ্রেফতার- হাসপাতাল সিলগালা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯২

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে শরিফুল ইসলাম (৩৯) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে পৌর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার আমাদের হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে হাসপাতালটি সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান আসিফ তাকে ১ লাখ টাকা জরিমানা এবং ২ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

গ্রেফতারকৃত ভুয়া চিকিৎসক শরিফুল ইসলাম নিজেকে ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বেলঘরিয়া থানার নন্দনপুর আমতলা গ্রামের আমির শেখের ছেলে বলে তথ্য দেয়। তবে তাৎক্ষনিক তার দেওয়া ভারতের ঠিকানা যাচাই করা সম্ভব না হলেও তার কথা-বার্তায় ধারনা করা হচ্ছে শরিফুল ইসলাম বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ এলাকার অধিবাসী হতে পারে।

জানা যায়, বেশ কিছুদিন যাবৎ ঠাকুরগাঁওয়ের আমাদের হাসপাতালে জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ ও ব্রেইন স্পাইন নার্ভ বিশেষজ্ঞ হিসেবে সাইনবোর্ড টাঙ্গিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন তিনি। ওই ভুয়া চিকিৎসক তার নেমপ্লেটে ভারতের রাজীব গান্ধী স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রী অর্জন করেছেন বলে উল্লেখ করেন। সেখানে নাম কিছুটা পাল্টিয়ে ডা: শারিফুল ইসলাম উল্লেখ করে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান আসিফের নেতৃত্বে ঠাকুরগাঁও আনসার ব্যাটালিয়ন-১, পুলিশ, স্বাস্থ্য বিভাগের একটি টিম নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তার প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাইয়ের পরে তাকে আটক করেন ।

মেডিকেল অফিসার ইফতেখারুল ইসলাম জানান, আটকৃত ব্যক্তির সকল সনদ ভুয়া। তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়েছে। আটকৃত ভুয়া ডাক্তারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। তার এস এস সি ও এইস এস সি সনদ ভিন্ন নামে রেজিষ্ট্রেশন করা। তাকে ২ বছরের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয়রা, শুধুমাত্র ব্যক্তিকে নয়, প্রতিষ্ঠান মালিককেও আইনের আওতায় আনার দাবি জানান।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০৯:৩৪ অপরাহ্ণ, শনিবার, ৬ মে ২০২৩ ১২১ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক গ্রেফতার- হাসপাতাল সিলগালা

আপডেট সময় : ০৬:০৯:৩৪ অপরাহ্ণ, শনিবার, ৬ মে ২০২৩