https://www.crimebanglanews.com/
বুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কুড়িগ্রাম
  9. খুলনা বিভাগ
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম বিভাগ
  12. চাকরি
  13. জাতীয়
  14. ঢাকা বিভাগ
  15. তথ্য-প্রযুক্তি

ঢাকার ১৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : বিভাগীয় কমিশনার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ

৪৫৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১ হাজার ৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বুধবার ঢাকায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, নির্বাচন এবং গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়। আজ সন্ধ্যার আগেই প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জামাদি পৌঁছে যাবে।

তিনি বলেন, এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। আমরা কোনো চাপ অনুভব করছি না। এখন পর্যন্ত ৫২টি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসেছে। সবগুলোই নিষ্পত্তি করা হয়েছে।

তবে এ সময় রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকার ১৩টি আসনে ১ হাজার ৪০০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনায় রেখেছে নির্বাচন কমিশন। তাই এই প্রতিটি কেন্দ্রে স্বাভাবিকের চেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া, ঢাকায় বৃহস্পতিবার ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য থাকবেন পর্যাপ্ত পুলিশ, র‍্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্য।

শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ঢাকার ৯০ শতাংশ ভোটকেন্দ্র সিসিটিভির আওতাধীন থাকবে। বডিওর্ন ক্যামেরা নিয়ে দুইজন আনসার সদস্য থাকবেন। তারা রিয়েল টাইম ফুটেজ আপলোড দেবেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ নিউজ

আপনার জন্য নির্বাচিত

কাদের মির্জার সহযোগী যুবলীগ সভাপতি রুমেল বিমানবন্দরে আটক

লালমোহনে গাঁজা ও ইয়াবাসহ আটক – ৩

লালমোহন বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা।

গোপালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

বোরহানউদ্দিনে সাংবাদিকের উপর প্রকাশ্য হামলা” মামলা নেয়নি ওসি

লালমোহন ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান মুরাদের বাসায় চুরি সংঘটিত

মেধা আপনার শানিত করার দায়িত্ব আমাদের

লালমোহনে ইলিশ সংরক্ষণ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য

লালমোহনে ইলিশ সংরক্ষণ অভিযানে যত অর্জন

লালমোহনে বিএনপির বিজয়ের লক্ষ্যে মহিলা দলের উঠান বৈঠক