ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

দক্ষিণ আইচায় ১২ ড্রাম গলদা ও বাগদা চিংড়ি রেণু জব্দ, পরে খালে অবমুক্ত

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩২৫

ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় অভিযান চালিয়ে ১২ ড্রাম গলদা ও বাগদা চিংড়ি রেণু জব্দ করে তা খালে অবমুক্ত করেছে মৎস্য বিভাগ।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চরকচ্ছপিয়া বাজার এলাকা থেকে এসব চিংড়ি রেণু জব্দ করেন চরমানিকা কোস্টগার্ড সদস্যরা। পরে মৎস্য বিভাগের তত্ত্বাবধানে সেগুলো চরকচ্ছপিয়া খালে অবমুক্ত করা হয়।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরকচ্ছপিয়া খালে একটি মৎস্য ট্রলারে অভিযান চালিয়ে প্রায় চার লাখ গলদা ও বাগদা চিংড়ির রেণু (১২ ড্রাম) জব্দ করা হয়। বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। পরে রাতেই উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কামাল হোসেন, দক্ষিণ আইচা থানা পুলিশ এবং কোস্টগার্ডের উপস্থিতিতে এসব রেণু খালে অবমুক্ত করা হয়। তিনি আরও জানান, চিংড়ি রেণু সংরক্ষণের উদ্দেশ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে চরকচ্ছপিয়ার রেণু ব্যবসায়ী ছাবের হোসেন, রাসেদ এবং জাকির জানান, কয়েকদিন আগে ধারদেনা করে গলদা ও বাগদা চিংড়ির রেণু ব্যবসা শুরু করেছিলেন। প্রথম চালান খুলনার মোকামে পাঠানোর পথে কোস্টগার্ড অভিযানে তাদের পাঁচ ব্যবসায়ীর রেণু জব্দ করে নদীতে অবমুক্ত করে। এতে তাদের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। ভবিষ্যতে আর এই ব্যবসায় না থাকারও সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এসব ব্যবসায়ীরা।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:১১:৪৮ অপরাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ২১৩ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

দক্ষিণ আইচায় ১২ ড্রাম গলদা ও বাগদা চিংড়ি রেণু জব্দ, পরে খালে অবমুক্ত

আপডেট সময় : ০৭:১১:৪৮ অপরাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫