‎ ‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।
১ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮৪ জন

দাঁড়িপাল্লায় চুরির কারণে মানুষ আস্থা হারিয়ে ডিজিটাল মেশিন ব্যবহার করছে: মহিলা সমাবেশে নুরুল ইসলাম নয়ন।

৫১৭

‎ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন,
‎দাঁড়িপাল্লায় এত চুরি ও অনৈতিক কাজ হচ্ছে যার কারণে মানুষ আস্থা হারিয়ে এখন ডিজিটাল মেশিন ব্যবহার করছে। দাঁড়িপাল্লায় চুরি হওয়ার বিষয়টি মানুষ জানতে পেরে গেছে।

‎রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার চরমানিকা ৫ নম্বর ওয়ার্ড বালির মাঠ নামক স্থানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ আইচা থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিশাল এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রায় ১০ হাজার নারী অংশগ্রহণ করেন।

‎নুরুল ইসলাম নয়ন বলেন, বাংলাদেশে এক সময় নৌকা ছিল, কিন্তু আজ তা খুঁজে পাওয়া যায় না। একইভাবে নাঙলও ছিল, সেটিও আজ হারিয়ে গেছে। ভবিষ্যতে যদি আপনার সন্তানেরা নাঙল বা দাঁড়িপাল্লা দেখতে চায়, তাহলে তাদের যাদুঘরে গিয়ে দেখতে হবে। কারণ দাঁড়িপাল্লার মাধ্যমে অতিরিক্ত চুরি, কম দেওয়া ও অনৈতিকতার কারণে মানুষ এর ওপর বিশ্বাস হারিয়েছে।

‎তিনি আরও বলেন, একটি দলের লোকজন প্রথমে কয়েক দিন ভালোভাবে মানুষের সঙ্গে কথা বলে। এরপর কোরআন শরিফ হাতে নিয়ে ভোট চাইবে এবং বলবে তাদের প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু কোনো নির্দিষ্ট দলকে ভোট দিলেই জান্নাত নিশ্চিত এমন কথা ইসলামের কোথাও নেই। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

‎নারীদের উদ্দেশে তিনি বলেন, প্রিয় মা-বোনেরা, আপনারা যদি চরফ্যাশন–মনপুরাকে অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও মানবিক জনপদে রূপান্তর করতে চান, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ, চরফ্যাশন হবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক জনপদ।

‎সমাবেশে চরফ্যাশন উপজেলা বিএনপি ও দক্ষিণ আইচা থানা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎এর আগে দুপুরে নুরুল ইসলাম নয়ন দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া এলাকায় অবস্থিত মহিউস সুন্নাহ দারুল উলুম লিল্লাহ কওমী মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসা ও এতিমখানার ১৮০ জন এতিম শিশুর সঙ্গে খাবার খান। পরে তিনি শিশুদের খোঁজখবর নেন এবং তাদের পড়ালেখা ও ভবিষ্যৎ কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান

হৃদরোগে আক্রান্ত যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখে গেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা: গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১০

ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১১

নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১২

প্রেস ক্লাব যশোরে প্রতিশ্রুত দুটি এসি উপহার দিলেন যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

১৩

গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবক গ্রেফতার

১৪

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: মানববন্ধনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি

১৫

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ গড়ার অঙ্গীকারে মনিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৬

লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

১৭

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৮

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে হাতিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০