ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

নিরাপদ বৃদ্ধাশ্রমের সাথে “লাস্ট ড্রেস বাই শওকত” এর চুক্তি স্বাক্ষ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১৮

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের নীলফামারীর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র “নিরাপদ বৃদ্ধাশ্রম” এ বিনামূল্যে অন্তিম শয্যার সামগ্রী প্রদানের লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে “লাস্ট ড্রেস বাই শওকত” নামে সামজিক সংগঠন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন “লাস্ট ড্রেস বাই শওকত” এর প্রতিষ্ঠাতা ভোলার লালমোহনের সন্তান শওকত আরিফ ও নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাজেদুর রহমান সাজু।

শওকত আরিফ দীর্ঘদিন যাবত নিজের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অসহায়, দুস্থ ও বেওয়ারিশ মানুষের মরদেহ দাফনের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করে আসছেন। এ চুক্তির মাধ্যমে এ বৃদ্ধাশ্রমে আজীবনের জন্য বিনামূল্যে মরদেহ দাফন করার জন্য যাবতীয় সামগ্রী দেয়ার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ হলেন এবং এদিন প্রথমবারের মতো নিরাপদ বৃদ্ধাশ্রমের পরিচালকের হাতে মরদেহ দাফনের ৬ সেট সামগ্রী তুলে দেন তিনি।

বিনামূল্যে মরদেহ দাফনের সামগ্রী দেয়ার বিষয়ে লাস্ট ড্রেস বাই শওকতের পরিচালক শওকত আরিফ বলেন, আমি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। আমি লক্ষ্য করেছি, মৃত্যুর পর অর্থাভাবসহ নানা কারণে অনেক মানুষের দাফন কাজে জটিলতা দেখা দেয়। হয়তো কারো অর্থ নেই, নয়তো কারো স্বজন নেই। তাই আমার চাকরির বেতনের টাকা থেকে এসব মানুষদের মরদেহ দাফনের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় সামগ্রী প্রদান করছি এবং যতদিন বেঁচে থাকবো ততদিন এ ধারা অব্যাহত থাকবে।

এমন অসহায় কেউ মারা গেলে যদি বিনামূল্যে দাফনের সামগ্রীর প্রয়োজন হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করলে বিনামূল্যে দাফনের প্রয়োজনীয় সব সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলেও জানান শওকত আরিফ।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন উপজেলা শাখার সভাপতি শাহীন কুতুবসহ বৃদ্ধাশ্রমের স্বেচ্ছাসেবকগণ।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৪৩:০৪ অপরাহ্ণ, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

নিরাপদ বৃদ্ধাশ্রমের সাথে “লাস্ট ড্রেস বাই শওকত” এর চুক্তি স্বাক্ষ

আপডেট সময় : ০২:৪৩:০৪ অপরাহ্ণ, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫