ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা।

নির্বাচিত হলে জাহানপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরিত করব — কামাল উদ্দিন

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০৮৯

ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী প্রফেসর আলহাজ্ব মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন বলেছেন, “জাহানপুর একটি নদী মাতৃক ইউনিয়ন। এখানকার মানুষ এখনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে প্রথমেই নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করব।”

শনিবার (৮ নভেম্বর ২০২৫) চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে গণসংযোগ ও জনসভায় তিনি এসব কথা বলেন।

কামাল উদ্দিন বলেন, “নদী রক্ষায় পুরনো স্লুইসগেট বা কপাটগুলোকে আধুনিকায়ন করব, প্রয়োজনে নতুন স্লুইসগেট নির্মাণ করব ইনশাআল্লাহ। নদীর চারপাশে ব্লক ফেলে এটিকে আধুনিক পর্যটনকেন্দ্রে রূপান্তর করা হবে, যাতে স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।”

তিনি আরও বলেন, “কারিগরি শিক্ষার মাধ্যমে যুবকদের দক্ষ করে তুলব। জেলেদের সিন্ডিকেটমুক্তভাবে মৎস্য আহরণের সুযোগ দেওয়া হবে এবং তাদের জীবনমান উন্নয়নে ভাতার ব্যবস্থা করা হবে। এছাড়া ইউনিয়নের বাজারগুলোকে ইজারামুক্ত ঘোষণা করা হবে।”

জনসভায় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ফায়সাল আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণের অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, দক্ষিণ আইচা থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মুহাম্মদ আবু রায়হান, ইসলামী যুব আন্দোলন ভোলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইলিয়াস হাসান, প্রচার সম্পাদক মুহাম্মদ মনিরুল ইসলাম মুহিন, জাহানপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মুস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৫৪:০৮ অপরাহ্ণ, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৭১৪ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

নির্বাচিত হলে জাহানপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরিত করব — কামাল উদ্দিন

আপডেট সময় : ০৯:৫৪:০৮ অপরাহ্ণ, শনিবার, ৮ নভেম্বর ২০২৫