https://www.crimebanglanews.com/
বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ |
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কুড়িগ্রাম
  9. খুলনা বিভাগ
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম বিভাগ
  12. চাকরি
  13. জাতীয়
  14. ঢাকা বিভাগ
  15. তথ্য-প্রযুক্তি

প্রেমের সম্পর্কের মাধ্যমে প্রতারণার অভিযোগ এক নারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১১, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ

৫৭৬

ভারতের ছত্তিশগড় রাজ্যে দান্তেওয়াড়ায় কর্মরত পুলিশ কর্মকর্তা (ডিএসপি) কল্পনা বর্মার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন পরিচিত ব্যবসায়ী দীপক ট্যান্ডন। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ব্যবসায়ী দীপক ট্যান্ডন অভিযোগ করেন, ২০২২ সাল থেকে কল্পনা বর্মা তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়ান এবং সেই সম্পর্কের সুযোগ নিয়ে তার কাছ থেকে প্রায় দুই কোটি টাকা নিয়েছেন। এছাড়া ১২ লাখ টাকার হীরার আংটি, পাঁচ লাখ টাকার বেশি মূল্যের ব্রেসলেট, এক লাখ টাকার সোনার গয়না এবং তার (কল্পনা বর্মার) ভাইয়ের নামে প্রায় ৩০ লাখ টাকায় একটি হোটেল নির্মাণের অর্থও নেন বলে দাবি করেন তিনি।

এই অভিযোগ প্রকাশ্যে আসার পর ঘটনাটি নেট মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। কল্পনা বর্মা ২০১৭ সালের ব্যাচের আইপিএস কর্মকর্তা হওয়ায় ঘটনাটি আরও গুরুত্ব পেয়েছে।

তবে অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন কল্পনা বর্মা। তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন, এবং তিনি ব্যবসায়ী দীপক ট্যান্ডনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

বিশেষ সূত্রের বরাতে জানা গেছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে ছত্তিশগড় সরকার প্রাথমিক তদন্ত শুরু করেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাকে জড়িয়ে এমন অভিযোগ এ অঞ্চলে এর আগে নজিরবিহীন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষকেই দোষী বা নির্দোষ বলা সম্ভব নয় বলে প্রশাসনিক সূত্র জানিয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ নিউজ

আপনার জন্য নির্বাচিত

জেলার শ্রেষ্ঠ ওসি হলেন গোপালপুর থানার মোশারফ হোসেন

লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও মেলেনি প্রতিকার!

৭১দিনে পবিত্র কুরআন মুখস্থ করে শিশু নাফিসের চমক

লালমোহন উপজেলা যুবদলের উদ্যোগে নবগঠিত জেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

নোয়াখালী টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালী উল্লাহর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ।

লালমোহনে ক্রেতাদের পদচারণায় জমে উঠেছে ঈদের বাজার

তজুমদ্দিনে কম্বল পেয়ে খুশি গরিব অসহায় পরিবার।

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি : সালাহউদ্দিন

ঠাকুরগাঁওয়ে জমি দখলের চেষ্টার অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন