ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

বঙ্গবন্ধু রেল সেতুর পাইপ নিয়ে বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩৩

যমুনা নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ষ্টিলের পাইপ (কাঠামোর মালপত্র) নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বেলিজ পতাকাবাহী ‘এম ভি ইয়ং শুন’ জাহাজ। বুধবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় বন্দরের ৭ নম্বর জেটিতে তিন হাজার ৫০৩ দশমিক ৪৫৫ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি নোঙ্গর করে। এটি বঙ্গবন্ধু রেল সেতুর ষ্টিল পাইপের ১২তম চালান। বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানায়।

বিদেশি জাহাজ ইয়ং শুনের স্থানীয় শিপিং এজেন্ট ‘হক এন্ড সন্স লিমিটেডে’র খুলনার ব্যবস্থাপক মোঃ শওকত আলী বলেন, বুধবার সাড়ে ৫টায় জাহাজটি ভেড়ার পর, এদিন রাত থেকেই মেশিনারি পণ্য খালাস শুরু হবে। বৃহস্পতিবার সকাল থেকে সেগুলো নদী পথে সিরাজগঞ্জের যমুনা নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর কাছে পৌঁছাবে।

মেশিনারি পণ্য খালাসকারী শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স বি এন্ড এম রহমানের খুলনার ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, গত ৬ নভেম্বর ভিয়েতনামের ফুমে বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্য ছেড়ে আসে ইয়ং শুন জাহাজটি। ২৪ ঘন্টার মধ্যেই জাহাজ থেকে মেশিনারি পণ্য খালাস করা হবে। এর আগে ১১টি জাহাজে আসা বঙ্গবন্ধু রেল সেতুর ৪০ হাজার মেট্রিক টন মেশিনারি পণ্য খালাস করা হয়েছে বলেও জানান তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোঃ ওয়াদুদ তরফদার বলেন, দেশের চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। যেটির বাস্তবায়ন এখন দৃশ্যমান। রেল সেতুর মেশিনারি পণ্যের চালান মোংলা বন্দর দিয়ে আমদানি হওয়ায় এ বন্দরের ব্যাপক সক্ষমতার প্রমাণ দেয়।

উল্লেখ্য, সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু হচ্ছে দেশের সর্ববৃহৎ রেল সেতু। মোট ৫০টি পিলারের ওপর গড়ে উঠবে চার দশমিক আট কিলোমিটার ডুয়াল গেজ ডাবল ট্র্যাকের এ সেতু।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:১০:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ ১৪২ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বঙ্গবন্ধু রেল সেতুর পাইপ নিয়ে বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ

আপডেট সময় : ০৬:১০:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২