বাংলাদেশ আজ রোল মডেল দেশ হিসেবে বিশ্বদরবারে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে-ভোলায় এমপি শাওন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপ্রতিরোধ্য নেতৃত্বে বাংলাদেশে আজ উন্নয়নের মহাযজ্ঞ চলছে।শেখ হাসিনার দূরদর্শিতার সহিত সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের জন্য সামগ্রিকভাবে বাংলাদেশ আজ রোল মডেল দেশ হিসেবে বিশ্বদরবারে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে। আজ সকালে শম্ভুপুর ইউনিয়নের পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৩ হাজার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার ভিজিএফের চাল বিতারন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান...
২৬১
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপ্রতিরোধ্য নেতৃত্বে বাংলাদেশে আজ উন্নয়নের মহাযজ্ঞ চলছে।শেখ হাসিনার দূরদর্শিতার সহিত সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের জন্য সামগ্রিকভাবে বাংলাদেশ আজ রোল মডেল দেশ হিসেবে বিশ্বদরবারে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে।
আজ সকালে শম্ভুপুর ইউনিয়নের পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৩ হাজার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার ভিজিএফের চাল বিতারন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।